Saturday, April 4, 2026
HomeScrollমনীষা অন্তর্ধান রহস্য কাহিনি নিয়ে আসছে ‘কর্পূর’, প্রকাশ্যে পোস্টার
Korpur

মনীষা অন্তর্ধান রহস্য কাহিনি নিয়ে আসছে ‘কর্পূর’, প্রকাশ্যে পোস্টার

কর্পূরে ব্রাত্য থেকে ঋতুপর্ণা, বিশেষ চমক দেবেন কুণাল ঘোষও

কলকাতা: নয় দশকের শেষ ভাগে মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনা নিয়ে তৈরি কর্পূর। অরিন্দম শীলের ‘কর্পূর’ (Korpur) ছবি ঘোষণার পর থেকেই উন্মাদনার পারদ চড়েছিল। প্রকাশ্যে মোশন পোস্টার, মুক্তি কবে?ভোটের মরশুমে বড়পর্দায় রাজনৈতিক উত্তেজনার পারদ। বাম আমলের শিক্ষা ক্ষেত্রে অন্যতম বড় স্ক্যাম এবার পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) নজরে। নয়ের দশকের শেষভাগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার নেপথ্যে কতটা রাজনীতি জড়িয়ে ছিল? ঠিক কী ঘটেছিল শিক্ষিকার সঙ্গে? সেই ঘটনাই পর্দায় তুলে ধরেছেন অরিন্দম শীল (Arindam Sil)।

মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনা নিয়ে তৈরি কর্পূর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই সহকারী পরীক্ষা নিয়ামক হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আজও পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি। ১৯৯৭ এবং ২০১৯ সালের সেই ঘটনা ধরা পড়বে ছবির মাধ্যমে।পলিটিকাল থ্রিলারধর্মী ছবির লোগো ও লুক প্রকাশ্যে এসেছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির পোস্টার। এই সিনেমায় মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে বাম নেতার চরিত্রে ধরা দেবেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। দেখা যাবে বিশিষ্ট বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে। পোস্টারের তাঁর লুক দেখে অবাক টলিপাড়া। নিখুঁত মেকআপ এবং শরীরী ভাষায় কুণাল যেন চরিত্রের জন্য অনবদ্য। তবে শুধুমাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) নন, অভিনয় করতে দেখা যাবে ব্রাত্য বসুকেও, সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মতো একঝাঁক তারকাকে। তবে এ ছবির অন্যতম বড় চমক। পোস্টারের একেবারে শেষে দেখা যাচ্ছে আরও একটি মুখ। যা দেখে আন্দাজ করা যাচ্ছে তিনি ছবির পরিচালক অরিন্দম শীল। আগেই জানা গিয়েছিল যে, পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করবেন তিনি।আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ‘কর্পূর’।

আরও পড়ুন: কবে থেকে শুরু ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং?

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor