Wednesday, August 19, 2026
HomeScrollকৃষ্ণনগর আদালতে হাজির শ্রীজাত, মিলল শর্তসাপেক্ষ জামিন
Srijato

কৃষ্ণনগর আদালতে হাজির শ্রীজাত, মিলল শর্তসাপেক্ষ জামিন

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে দেখে বিক্ষোভ আইনজীবীদের

নদিয়া: ‘অভিশাপ’ কবিতা ঘিরে বিতর্ক। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। সেই ঘটনাকে ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে। অবশেষে শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে আত্মসমর্পণ করলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato)। শুনানির পর আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে।

সূত্রের খবর, ২০১৯ সালে আইনজীবী রোমিত শীল শ্রীজাতর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগের ছিল ‘অভিশাপ’ নামে একটি কবিতা, যা কবি ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই সময় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই কবিতাটি প্রকাশ করেছিলেন শ্রীজাত। মামলাকারীর দাবি, কবিতার একাধিক অংশে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিশেষ করে শিবলিঙ্গ সংক্রান্ত একটি লাইন নিয়ে আপত্তি তোলেন তিনি। সেই পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ কৃষ্ণনগর (Krishnanagar District Court) জেলা আদালতে আত্মসমর্পণ করলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সরল ‘বিশ্ববাংলা’ লোগো, বসল অশোকস্তম্ভ! মেগা-ডার্বির আগে নতুন লুকে যুবভারতী

জানা গিয়েছে, ৩০ জানুয়ারি ২০১৯ সালের একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই মামলায় জামিনের আবেদন জানাতেই আজ সকালে তিনি আদালতে উপস্থিত হন। কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক হালদার-এর এজলাসে হাজিরা দেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে শর্তসাপেক্ষে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২০০০ টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০০ টাকার ক্যাশ সার্টিফিকেট জমা দিতে হবে এবং ১০০০ টাকার রেজিস্টার বন্ড দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আদালত আরও কিছু শর্ত আরোপ করেছে। আদালতের অনুমতি ছাড়া তিনি তাঁর নিজ এলাকার বাইরে বা কৃষ্ণনগর জেলা আদালতের প্রয়োজন ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না বলে জানানো হয়েছে। এদিন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে দেখে বিক্ষোভ দেখান বেশ কিছু আইনজীবী সহ বিজেপি সমর্থকরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor