Wednesday, July 1, 2026
HomeScrollআগে শুভেন্দু, পরে শমীক! দলের ব্যানারে ছবির বদলের দাবি রাজ্য সভাপতি
Samik Bhattacharya

আগে শুভেন্দু, পরে শমীক! দলের ব্যানারে ছবির বদলের দাবি রাজ্য সভাপতি

বাংলায় ক্ষমতায় এসে ব‍্যানারে নেতৃত্বের ছবির বিন‍্যাস বদলে ফেলল বিজেপি

কলকাতা: রাজ্যের ১৫ বছরের তৃণমূল সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলার প্রথম সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই আবহে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দলের শৃঙ্খলা সকলকে মেনে চলার বার্তা দিলেন। শৃঙ্খলা ভাঙলে দল যে কাউকেই রেয়াত করবে না, তাও জানিয়েছিলেন তিনি। এবার দলের ব্যানার বদলে ফেলার কথা শোনা গেল তাঁর মুখে। দলীয় নীতি মেনেই শমীক দাবি তুললেন, এবার থেকে দলের ব্যানারে আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি, পরে দলের রাজ্য সভাপতি হিসেবে তাঁর ছবি থাকুক।

বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, যে কোনও রাজ্যেই দলীয় কর্মসূচির ব্যানারে এক পাশে থাকে দুই সর্বভারতীয় শীর্ষনেতার ছবি। প্রথমে প্রধানমন্ত্রীর ছবি, তার পরে দলের সর্বভারতীয় সভাপতির ছবি। আর ব্যানারের অন্য পাশে থাকে সংশ্লিষ্ট রাজ্যের দুই শীর্ষনেতার ছবি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত দিন প্রথমে থাকত শমীকের ছবি, তার পরে শুভেন্দুর ছবি। বিজেপির সাংগঠনিক কর্মসূচির ব‍্যানারে ছবির বিন্যাস নিয়ে আপত্তি তুলেছিলেন খোদ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, ব্যানারে শুভেন্দু অধিকারীর ছবি আগে আনার জন্য। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই দলীয় কর্মসূচির ব্যানার বদলে দিল বিজেপি। নতুন ছবি সেই ব্যানারের ছবি শমীকও নিজের স্যোশাল মিডিয়ার পেজে পোস্ট করেছেন।

আরও পড়ুন: কৃষ্ণনগর আদালতে হাজির শ্রীজাত, মিলল শর্তসাপেক্ষ জামিন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO