Wednesday, July 1, 2026
HomeScrollআইপিএল ফাইনালে আমন্ত্রিত পিসিবি প্রধান?
Mohsin Naqvi

আইপিএল ফাইনালে আমন্ত্রিত পিসিবি প্রধান?

কেন আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হল নকভিকে?

ওয়েব ডেস্ক : এশিয়া কাপে তাঁকে নিয়েই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছিল। কারণ ভারত এশিয়া কাপ জিতলেও, ট্রফি পায়নি। কারণ তা নিয়ে ‘চম্পট’ দিয়েছিলেন তিনি! এবার সেই পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে (Mohsin Naqvi) নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই (BCCI)। সূত্রের খবর, আইপিএল ফাইনাল (IPL Final) দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে!

গত বছর এশিয়া কাপ (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত (India)। সেই সময় পহেলগাম ও অপারেশন সিঁদুরের স্মৃতি একদম টাটকা ছিল। সেই সময় ম্যাচ জিতলেও, নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল ভারতীয় দল। তবে ট্রফি নিতে হলে তাঁর হাত থেকেই নিতে হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছিল নকভি। কিন্তু তা সত্বেও পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নেয়নি টিম ইন্ডিয়া। তার পরে ওই ট্রফি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন নকভি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ বিতর্কিত নকভিকে কেন আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হল?

আরও খবর : সরল ‘বিশ্ববাংলা’ লোগো, বসল অশোকস্তম্ভ! মেগা-ডার্বির আগে নতুন লুকে যুবভারতী

সূত্রের খবর, এর নেপথ্যে রয়েছে আইসিসি (ICC)-র বৈঠক। সেই কারণেই নকভিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। আর এবার আইপিএল ফাইনাল হবে আগামী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৩১ মে হবে এই ম্যাচ। আর সেই ফাইনাল দেখার জন্য নকভিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রের খবর, আইসিসি’র (ICC) বোর্ডের বৈঠক রয়েছে আহমেদাবাদেই। তিন মাস অন্তর এই বৈঠক হয়। বিসিসিআইয়ের (BCCI) তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আর এই বৈঠকে যোগ দিতে ভারতে আসার কথা পিসিবি প্রধানের। এর জন্যই তাঁকে আইপিএলের ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নকভি ভারতে আসবেন কি না, আর আসলেও, মাঠে গিয়ে আইপিএল ফাইনাল দেখবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO