Monday, June 8, 2026
HomeScrollইডেনে অ্যালন ঝড়! গুজরাতকে ২৪৮ রানের টার্গেট KKR-এর
KKR vs Gujrat

ইডেনে অ্যালন ঝড়! গুজরাতকে ২৪৮ রানের টার্গেট KKR-এর

গুজরাতের বিরুদ্ধে বিশাল স্কোর কেকেআরের

ওয়েব ডেস্ক : ইডেনে (Eden) গুজরাত টাইট্যান্সের (Gujrat Titans) বিরুদ্ধে বিশাল স্কোর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। মাত্র ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৪৭ রান তুলল নাইটরা। এদিন দুর্দান্ত ব্যাটিং করলেন ফিন অ্যালন (Finn Allen)। তবে অল্পের জন্য শতরান হাত ছাড়া হল। এছাড়া অসাধারণ ব্যাটিং করেছেন অঙ্গরীশ রঘুবংশী ও ক্যামেরন গ্রিনও। তবে এখন দেখার বিষয়, মরণ-বাঁচন ম্যাচে কেকেআর আজ জিততে পারে কি না।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাতের অধিনায়ক শুভমন গিল। তবে প্রথম দু’ওভার চাপেই ছিল কেকেআর (KKR)। কিন্তু এর পরে অ্যাটাক শুরু করেন ফিন অ্যালন। অন্যদিকে মনে হচ্ছিল আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো বড় রান করবেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু, ব্যর্থ হলেন তিনি। ১৪ বলে ১৪ রান করে প্যাবিলিয়নে ফেরেন তিনি। তা সত্বেও এদিন গুজরাতের বোলাররা আজ থামাতে পারেননি কেকেআর ব্যাটারদের। যার ফলে স্কোর বোর্ডে বড় রান তোলে কলকাতা।

আরও খবর : সরল ‘বিশ্ববাংলা’ লোগো, বসল অশোকস্তম্ভ! মেগা-ডার্বির আগে নতুন লুকে যুবভারতী

এর শুরুটা করেছিলেন ওপেনার ফিন অ্যালন (Finn Allen)। এদিন তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। ৩৫ বলে ৯৩ রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ১০টি ছয় ও ৪টি চার। তবে, অল্পের জন্য শতরান করতে ব্যর্থ হন। তবে বড় রানের জন্য ভীত তিনিই গড়ে দিয়েছিলেন। এদিন অ্যালন আউট হওয়ার পর ঝড় তোলেন অঙ্গরীশ রঘুবংশী ও ক্যামেরন গ্রিনও। এদিন মরশুমের পঞ্চমতম অর্ধরান করলেন রঘুবংশী। তিনি আজ ৪৪ বলে ৮২ রান করেন। মারেন ৭টি ছয়, ৪টি চার। অন্যদিকে একদিন হাফ সেঞ্চুরি করেন গ্রিনও। তিনি ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন। ৪টে ছয় ও ৩টি চার মেরেছেন তিনি। যার দৌলতে স্কোর বোর্ডে ২৪৭ রান তোলে কেকেআর। অন্যদিকে আজ গুজরাতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও রবিশ্রীনীবাসন সাই কিশোর। তবে এদিন গুজরাতের সব বোলারই অনেক রান দিয়েছেন।

বলে রাখা দরকার, এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে কেকেআর (KKR)। জিতেছে মাত্র চারটি ম্যাচ। ড্র হয়েছে একটি। হারতে হয়েছে ৬টি ম্যাচ। ফলে গুজরাতের বিরুদ্ধে আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ রাহানেদের কাছে। তবে শেষ তিন ম্যাচ কেকেআর যদি জেতে, তার পরেও প্লে অফে যাওয়ার জন্য অন্যান্য দলের দিকে তালিকয়ে থাকতে হবে কলকাতাকে। আর এদিকে গুজরাতের কাছে সুযোগ রয়েছে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নেওয়ার। তবে দেখার বিষয় আজকের ম্যাচ কে জেতে?

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188