Wednesday, May 13, 2026
HomeScrollঅরণ্যের দিনরাত্রি - পুরোনো চাল ভাতে বাড়ে
KIFF 2025

অরণ্যের দিনরাত্রি – পুরোনো চাল ভাতে বাড়ে

রবিবার চলচ্চিত্র উৎসবে একগুচ্ছ চমক

কলকাতা: সিনেপার্বণের জন্য সারা বছর মুখিয়ে থাকেন বাঙালি। শুরু হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছরের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। প্রত্যেক বছরের মতো এবছরও দেশ বিদেশের ছবি দেখানো হবে। দেশ-বিদেশের বিভিন্ন ভাষার ছবির পাশাপাশি বিগত বছর গুলির মতো এবছরও স্বাধীন শিল্পীদের কাজ তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র উৎসব কমিটি। ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Flim Festival 2025) প্রিয় দিনের প্রধান আকর্ষণ সত্যজিৎ রায়ের (Satyajit Ray) অরণ্যের দিনরাত্রির রিস্টোর্ড ভার্সনের প্রদর্শন। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে এই ছবি কয়েক দশক বাদে কি নতুন আবেদন নিয়ে হাজির হচ্ছে তা দেখতে নন্দনে ভিড় জমিয়েছেন সাধারণ দর্শক থেকে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত অনেকেই।

শনিবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ‘দ্য ওয়াইল্ড বাঞ্চ’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অযান্ত্রিক’ থেকে বেদব্রত পাইনের ‘দেজা ভ্যু’র মতো একগুচ্ছ আঞ্চলিক ভাষার পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা দেখতে ভিড় জমিয়েছিলেন সিনেপ্রেমীরা। কেটে গিয়েছে ৫৫ বছর। ১৯৭০ সালের ১৬ই জানুয়ারি মুক্তি পেয়েছিল অরণ্যের দিনরাত্রি। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় এই ছবিটি বানিয়েছিলেন। শহরের কোলাহল থেকে দূরে জঙ্গলে গিয়ে চার যুবকের নিজেদের নতুন করে ফিরে পাওয়ার এই গল্পে অভিনয় করেছিলেন সৌমিত্র, শুভেন্দু, রবি ঘোষ, শমিত ভঞ্জ। সঙ্গে ছিলেন শর্মিলা ঠাকুর , কাবেরী বসু, অপর্ণা সেন , সিমি গাড়েওয়াল ও আরো অনেকে। সেই ছবির রিস্টোর্ড ভার্সনকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতই। শনিবারের সন্ধ্যায় নন্দন চত্বর পুরনো ও নতুনে মিলেমিশে একাকার। চলচ্চিত্র সময়ের বর্ণমালা। অরণ্যের দিনরাত্রির প্রদর্শন ঘিরে দর্শকের আগ্রহ সে কথাই প্রমাণ করল আরেকবার।

আরও পড়ুন: কলকাতায় আজ থেকে শীত? কোথায় কেমন থাকবে আবহাওয়া দেখুন

৩১ তম চলচ্চিত্র উৎসবের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে দেখানো হল প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি ‘নধরের ভেলা’। সময়, সমাজের গতি আর মানুষের ধারনাকে ভর করে এই ছবির গল্প। ‘নধরের ভেলা’ মূলত এক মিসফিট মানুষের গল্প। মানে সমাজের চোখে তিনি মিসফিট। তার অপরাধ–তিনি অত্যন্ত ধীর গতির। যেকোনো কাজই বড্ড ধীরে ধীরে করেন তিনি। ঘটনাচক্রে সেই মানুষটি এক ভ্রাম্যমান সার্কাসের দলে ঢুকে যায়। নজরুল তীর্থ ১-এ রবিবার ছুটির দিনে দুপুর ১.৩০টায় দেখে দেখা যাবে প্রদীপ্ত ভট্টাচার্যের ‘নধরের ভেলা’।

রবিবার নন্দন ১-এ সকাল ১১টায় ক্লাসিক হলিউড ‘ব্লু ভেলভেট’ দেখানো হবে। এখানেই বিকেল ৪.৩০টেয় থাকছে ফ্রান্সের সিনেমা ‘দ্য স্ট্রেঞ্জার’। নন্দন ২-তে সকাল ১১টায় দেখতে পারেন হুইসপার্স অফ দ্য মাউন্টেন, দুপুর দেড়টায় ‘হোয়াইট স্নো’ আর বিকেল ৪টেয় রয়েছে ‘যোজনগন্ধা’। বিকেল ৫টায় নন্দন ৩-তে বিকেল ৫টায় দেখানো হবে আধঘণ্টার শর্টফিল্ম ‘দ্য এলিফেন্ট হেভেন’ এবং ‘যাত্রা পালা, দ্য ইকোস অফ অ্যান ওপেন স্টেজ’। শিশির মঞ্চে সন্ধে ৬.৩০টায় ১৩ মিনিটের শর্টফিল্ম ‘রিভারবেড অফ ড্রায়েড পেটালস’ থাকছে। এছাড়াও এখানে ‘দ্য সাইলেন্ট পারফর্মার’, ‘অপার্থিব’ শর্টফিল্ম। দুপুর দেড়টায় রয়েছে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘জয় বাবা ফেলুনাথ’। সন্ধে ৬.৩০টায় বেঙ্গলি প্যানোরমায় প্রদর্শিত হবে চন্দ্রাশিস রায় পরিচালিত ‘পড়শি’।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto