Sunday, August 9, 2026
HomeScrollঘোষিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা ছবি ‘আর্টিকেল ৩৭০’, যুগ্ম সেরা অভিনেতা...
National Film Awards

ঘোষিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা ছবি ‘আর্টিকেল ৩৭০’, যুগ্ম সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি

এদিকে জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার

ওয়েব ডেস্ক: ঘোষিত হল ৭২তম জাতীয় চলচ্চিত্র (National Film Awards) পুরস্কার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ২০২৪ সালে সেন্সরপ্রাপ্ত ছবিগুলির মধ্যে থেকে সেরাদের নাম প্রকাশ করেছে। এ বছরের জাতীয় পুরস্কারে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘আর্টিকেল ৩৭০’। ছবিটি জিতেছে সেরা ফিচার ফিল্মের (Film) সম্মান। একইসঙ্গে ওই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। অন্যদিকে সেরা অভিনেতা বিভাগে যুগ্মভাবে সম্মানিত হয়েছেন কার্তিক আরিয়ান (ছবির নাম- চন্দু চ্যাম্পিয়ন) এবং মাম্মুট্টি ( ছবির নাম- ব্রহ্মযুগম)। এদিকে জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার। সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কী কঠিন’ ছবি থেকে সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (National Film Awards) বিভিন্ন ভারতীয় ভাষার সেরা ছবির পাশাপাশি পরিচালনা, চিত্রনাট্য, সংগীত, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, কস্টিউম, সাউন্ড ডিজাইন-সহ একাধিক প্রযুক্তিগত বিভাগেও পুরস্কার ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় বিনোদনমূলক ছবির স্বীকৃতি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’, আর জাতীয় ও সামাজিক মূল্যবোধ প্রচারকারী সেরা ছবির সম্মান পেয়েছে ‘ক্যাপ্টেন মিলার’।

আরও খবর : ৩ ডিসেম্বর বড় পর্দায় আসছে প্রভাসের ‘ফৌজি’, প্রকাশ্যে নতুন পোস্টার

ভারতীয় সিনেমার (Indian Cinema) পাশাপাশি তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং নন-ফিচার বিভাগেও একাধিক সৃষ্টিকে সম্মান জানানো হয়েছে। মোট ৪০০টি ফিচার ফিল্ম এবং ১৬১টি নন-ফিচার ছবির মধ্য থেকে বিজয়ীদের বেছে নেওয়া হয়েছে।

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: পূর্ণাঙ্গ বিজয়ী তালিকা

সেরা ফিচার ফিল্ম: আর্টিকেল ৩৭০

সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন), মাম্মুট্টি (ব্রহ্মযুগম)

সেরা অভিনেত্রী: ইয়ামি গৌতম (আর্টিকেল ৩৭০)

সেরা পরিচালক: রাজকুমার পেরিয়াসামি (অমরন)

জনপ্রিয় বিনোদনমূলক সেরা ছবি: কল্কি ২৮৯৮ এডি

জাতীয়/সামাজিক/পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা ছবি: ক্যাপ্টেন মিলার

সেরা ডেবিউ ফিল্ম: স্বাধীনতা বীর সাভারকর

সেরা শিশুদের ছবি: ৩৫ – ছিন্না কথা কাদু

ভাষাভিত্তিক সেরা ছবি

বাংলা: চলচিত্র এখন

হিন্দি: শ্রীকান্ত

তামিল: রায়ান

তেলুগু: কমিটি কুররোল্লু

মালয়ালম: ফেমিনিচি ফাতিমা

কন্নড়: মিথ্যা

মারাঠি: মুখখাম পোস্ট বম্বিলওয়াড়ি

ওড়িয়া: লাহারি

অসমিয়া: জুইফুল

গুজরাটি: মারান

মণিপুরি: সুনীতা

কোঙ্কনি: মগ আসুম

তুলু: ইম্বু

গাড়োয়ালি: ঢোলি

প্রযুক্তিগত বিভাগ

অ্যাকশন ডিরেকশন: আনি আরাসু (মহারাজা)

কোরিওগ্রাফি: বিজয় গাঙ্গুলি (স্ত্রী ২)

গীতিকার: মনোজ মুনতাশির (ময়দান)

সঙ্গীত পরিচালনা: জিভি প্রকাশ কুমার (অমরন), শাশ্বত সচদেব (আর্টিকেল ৩৭০)

সিনেমাটোগ্রাফি: শেহনাদ জলাল (ব্রহ্মযুগম)

সম্পাদনা: আর কালাইভান্নান (অমরন)

সাউন্ড ডিজাইন: মানস চৌধুরী (ভুল ভুলাইয়া ৩)

সংলাপ: ভেঙ্কি আটলুরি (লাকি ভাস্কর)

চিত্রনাট্য: যোগেশ দেশপান্ডে (স্বর্গান্ধর্ব সুধীর ফড়কে), বান্দিরেড্ডি সুকুমার (পুষ্পা ২)

প্রোডাকশন ডিজাইন: নীতিন জিহান চৌধুরী (কল্কি ২৮৯৮ এডি)

কস্টিউম ডিজাইন: দীপালি নূর, শীতল শর্মা (পুষ্পা ২)

মেকআপ: পি রবি কুমার (কমিটি কুররোল্লু)

পার্শ্ব চরিত্র

সহ-অভিনেতা: সঞ্জয় মিশ্র (ভক্ষক)

সহ-অভিনেত্রী: রূপশ্রী ভারকাড়ি (মিথ্যা), সচনা নামিদাস (মহারাজা)

প্লেব্যাক

মহিলা: বৈকোম বিজয়লক্ষ্মী (এআরএম)

পুরুষ: অভয় যোধপুরকর (ঘরাত গণপতি)

শিশু শিল্পী

ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়

তপোময় দেব

গীতাশ্রী চক্রবর্তী (অঙ্ক কি কঠিন)

অরুন্দেব পোথুলা (৩৫ – ছিন্না কথা কাদু)

অতীশ এস শেট্টি (মিথ্যা)

নন-ফিচার বিভাগ

সেরা নন-ফিচার ফিল্ম: ভাঙার

সেরা তথ্যচিত্র: রাম-নামি

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: হামসফর

সেরা অ্যানিমেশন: টাচড অ্যাজ ওয়াটার

সেরা সামাজিক/পরিবেশ বিষয়ক ছবি: পিপলান্ত্রি

সেরা শিল্প-সংস্কৃতি বিষয়ক ছবি: ম্যায়ন নিদা

সেরা ঐতিহাসিক/জীবনীমূলক ছবি: কাকোরি

সেরা ডেবিউ নন-ফিচার: আঙ্গেন

সেরা পরিচালনা: আনন্দ এল রাই (স্ট্যাচু অফ ইউনিটি)

সেরা চিত্রনাট্য: ফারাজ আলি

সেরা ভয়েসওভার: সৌন্দর্যা জয়চন্দ্রন

সেরা সিনেমাটোগ্রাফি: এডমন্ড র‍্যানসন

সেরা সাউন্ড ডিজাইন: হরি হরা সুধান

সেরা সম্পাদনা: মনভির জাসরোটিয়া

সেরা সঙ্গীত: শিবপাল সিং কাং

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor