HomeScrollমালদ্বীপে সপরিবারে ছুটিতে সিদ্ধার্থ-কিয়ারা, ভাইরাল ‘বেবি শার্ক’ মোমেন্ট!
Kiara Advani-Siddharth Malhotra

মালদ্বীপে সপরিবারে ছুটিতে সিদ্ধার্থ-কিয়ারা, ভাইরাল ‘বেবি শার্ক’ মোমেন্ট!

ভাইরাল ভিডিওয় মুগ্ধ নেটদুনিয়া

ওয়েব ডেস্ক: তারকা দম্পতি কিয়ারা আডবানি (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্রার (Siddharth Malhotra) মালদ্বীপ (Maldives) সফর এখন নেটপাড়ার চর্চার কেন্দ্র। মেয়ে সায়রাকে (Saira Malhotra) নিয়ে তাঁদের ছুটির একের পর এক ঝলক ইতিমধ্যেই ভাইরাল (Viral)। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে কিয়ারার ‘বেবি শার্ক’ গাওয়ার মিষ্টি মুহূর্ত।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রিসোর্টে লাইভ কুকিং চলাকালীন মজার ছলে ‘বেবি শার্ক’ গাইছেন কিয়ারা। পাশে দাঁড়িয়ে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন সিদ্ধার্থ, আর পিছন থেকে তাঁর হাসির শব্দও শোনা যাচ্ছে। মজা করে তিনি বলেন, “অবিশ্বাস্য… কী প্রতিভা!” এই ছোট্ট ক্লিপই এখন সোশ্যাল মিডিয়ায় হিট।

আরও পড়ুন: মেট গালায় করণের ‘ডেবিউ’ ঘিরে জল্পনা! লাল গালিচায় কেজোর পাশে মণীশ?

 

View this post on Instagram

 

A post shared by Mamaraazzi (@mamaraazzi)

ভক্তদের একাংশের ধারণা, ছোট্ট সায়রার পছন্দের গান বলেই হয়তো এই ‘বেবি শার্ক’ মুহূর্ত। যদিও দম্পতি সরাসরি কিছু জানাননি, তবুও ভিডিও দেখে অনেকেই বলছেন, “কিয়ারা পুরো মম মোডে”, “এটাই তো আসল সুখ”।

এর পাশাপাশি ইনস্টাগ্রামে ভ্যাকেশন ডায়েরির আরও ঝলক শেয়ার করেছেন তাঁরা। সি-প্লেনে রিসোর্টে পৌঁছনোর দৃশ্য, সুস্বাদু ডেজার্টের আয়োজন, আর সমুদ্রের সামনে বসে সূর্যাস্ত উপভোগ করার রোম্যান্টিক মুহূর্ত। এমনকি একটি ছবিতে ছোট্ট সায়রার সানগ্লাসও নজর কেড়েছে। যদিও মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি কিয়ারা-সিদ্ধার্থ, তবুও তাঁদের এই স্বতঃস্ফূর্ত পারিবারিক মুহূর্তে মুগ্ধ অনুরাগীরা।

উল্লেখ্য, ২০২৩ সালে রাজস্থানের জয়সলমেরে বিয়ে করেন এই জুটি। গত বছরের জুলাইয়ে তাঁদের কন্যা সায়রার জন্ম হয়। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজেও ব্যস্ত দু’জনেই—কিয়ারার আসন্ন ছবি ‘টক্সিক’ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, অন্যদিকে সিদ্ধার্থ কাজ করছেন তাঁর নতুন ফোক-থ্রিলার ‘ভিভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’-এ।

[youtube-feed feed=1]
Read More

Latest News