HomeScroll‘ককটেল ২’, প্রকাশ্যে ফার্স্ট লুক পোস্টার, কেমন হল দেখুন
Cocktail 2 Movie

‘ককটেল ২’, প্রকাশ্যে ফার্স্ট লুক পোস্টার, কেমন হল দেখুন

‘ককটেল ২’-এ শাহিদ, কৃতি না রশ্মিকা— সর্বোচ্চ পারিশ্রমিক পেলেন কে?

ওয়েব ডেস্ক: ‘ককটেল’ এর সিক্যুয়েলের অপেক্ষায় বহুদিন ধরেই রয়েছেন সিনেপ্রেমীরা। আগেই জানা গিয়েছিল খুব শিগগিরি মুক্তি পাবে ‘ককটেল ২’ (Cocktail 2 Movie)। কৃতী-রশ্মিকার সমকাম প্রেমের গল্প বুনবে ‘ককটেল ২’,। অবশেষে প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক পোস্টার। পড়ন্ত রোদ, সমুদ্রতট আর বন্ধুরা—‘ককটেল ২’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরে আলোচনা তুঙ্গে। অভিনেতা শাহিদ কপূর, রশ্মিকা মন্দানা, কৃতি সেননকে প্রথম বার দেখা যাবে একই ফ্রেমে। সেই সামনে এল শাহিদ, কৃতি রশ্মিকার মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক কে পেল।

২০১২ সালের ব্লকবাস্টার ছবি ‘ককটেল’। অবশেষে শুক্রবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক পোস্টার। ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে আসতেই তিনটি ভিন্ন পোস্টারে দেখা গেল কৃতী স্যানন (Kriti Sanon), রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ও শাহিদ কাপুরকে (Shahid Kapoor)। প্রথম পোস্টারে দেখা যাচ্ছে কৃতীকে। গাড়িতে বসে ‘রিল্যাক্স মুডে’ রয়েছেন অভিনেত্রী। যা দেখে আপনার ‘ককটেলে’র কথা ও নায়িকা দীপিকা পাড়ুকোনের কথা মনে পড়তে বাধ্য। অন্য আরও একটি পোস্টারে দেখা যাচ্ছে শাহিদকে। আর শেষ পোস্টারটিতে দেখা যাচ্ছে রশ্মিকাকে তাঁর ফোনে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এই ছবিও প্রেমের গল্প নিয়ে দর্শকের সামনে আসবে। তবে ছবির প্রেমের গল্পে থাকবে অন্য টুইস্ট অ্যান্ড টার্নস। কৃতী ও রশ্মিকার সমকাম প্রেমের গল্পই বোনা হবে এই ছবিতে। আগামী ১৮ মার্চ আসবে ‘ককটেল ২’র টিজার।

আরও পড়ুন: ৬৬ বছর বয়সে প্রেগন্যান্ট নীনা?জল্পনায় মুখ খুললেন

শোনা যাচ্ছে যে, তিন তারকার মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন নায়ক। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, এই ছবির জন্য ৩৫ কোটি টাকা নিয়েছেন শাহিদ। অন্য দিকে, দুই নায়িকার পারিশ্রমিক প্রায় সমান। কৃতি এবং রশ্মিকা দু’জনেই নাকি নিয়েছেন ১৫ কোটি টাকা করে।শোনা যায়, ‘কবীর সিংহ’ ছবির পরে শাহিদ নিজের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। তবে জাতীয় পুরস্কার পাওয়ার পরে কৃতির পারিশ্রমিকের পরিমাণও বেড়েছে। রশ্মিকার ঝুলিতেও রয়েছে ‘পুষ্পা’র মতো বেশ কিছু বক্সঅফিস সফল ছবি।

[youtube-feed feed=1]
Read More

Latest News