Thursday, March 12, 2026
HomeScrollফের ভারত সহ ১৬টি দেশের উপর শুল্ক চাপাতে চলেছে আমেরিকা!
America

ফের ভারত সহ ১৬টি দেশের উপর শুল্ক চাপাতে চলেছে আমেরিকা!

আরও ৬০টি দেশের বিরুদ্ধেও তদন্ত করতে পারে আমেরিকা!

ওয়েব ডেস্ক : একদিকে সংঘর্ষ চলছে মধ্যপ্রাচ্যে। অন্যদিকে ভারত (India) সহ মোট ১৬টি দেশের উপর ফের অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা (America)! এমনটাই হুঁশিয়ারি দেওয়া হল ট্রাম্প প্রশাসনের তরফে। অভিযোগ, এই দেশগুলি নিয়ম না মেনে বাণিজ্য (Trade) চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এ দেশগুলির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য দফতরের আধিকারিক জেমিসন গ্রির। তাতে অভিযোগ প্রমাণিত হলে ওই দেশগুলির বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক (Tariffs) চাপানো হতে পারে!

যে ১৬টি দেশের বিরুদ্ধে অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন (Trump administration), তার মধ্যে রয়েছে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া অন্যান্য আরও বেশকিছু দেশের বিরুদ্ধে তদন্ত করার কথাও জানিয়েছেন মার্কিন বাণিজ্য দফতরের আধিকারিক জেমিসন গ্রির।

আরও খবর : মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চায় ইরান! তবে আমেরিকা ও ইজরায়েলকে মানতে হবে ৩ শর্ত

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ঘরোয়ো এবং আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সঙ্গতিহীনভাবে অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়েছে এই ১৬টি দেশে। এছাড়া দেশের সরকারি সংস্থাকে ব্যবহার করে কম দামে বহু পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিচ্ছে। এই অভিযোগে শুধুমাত্র ১৬টি দেশ নয়, আরও ৬০টি দেশের বিরুদ্ধেও তদন্ত করা নিয়ে আমেরিকা (America) চিন্তাভাবনা চলাচ্ছে বলে জানিয়েছেন গ্রির।

বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। যার ফলে বহু দেশে এই সংঘর্ষের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে ফের শুল্কের হুঁশিয়ারি দিচ্ছে ট্রাম্প প্রশাসন। আর সত্যি যদি শুল্ক চাপানো হয়, তাহলে তার মোকাবিলা কীভাবে করবে দেশগুলি, তা এখনও স্পষ্ট নয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast