Friday, June 12, 2026
HomeScrollকোন ছবিতে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ?
Shah Rukh Khan-Rajinikanth

কোন ছবিতে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ?

বক্স অফিসে বড় ধামাকার প্রস্তুতি! রজনীকান্তের সঙ্গে হাত মেলাচ্ছেন শাহরুখ

ওয়েব ডেস্ক: বিনোদন জগতের দুই মহাতারকা—একজন দক্ষিণী সিনেমার ‘ঈশ্বর’, অন্যজন বলিউডের বাদশা। কথা হচ্ছে রজনীকান্ত (Rajinikanth) এবং শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে। রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। প্রথম বার রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ খান! রজনীকান্তের আগামী ছবি জেলার ২-এ একসঙ্গে দেখা যেতে পারে এই দুই শাহরুখ খানকে।

প্রথমবারের মতো একই ছবিতে পর্দা ভাগ করতে চলেছেন তাঁরা। এর আগে গুঞ্জন উঠেছিল, এই ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। তবে সেই চরিত্রটি ঠিক কী ধরনের, তা এতদিন স্পষ্ট করে জানা যায়নি। বলিউড সূত্রে জানা যাচ্ছে, পরিচালক নেলসন দিলীপকুমার-এর এই ছবিতে শাহরুখকে দেখা যেতে পারে একটি ক্যামিও ভূমিকায়। শোনা যাচ্ছে, সেখানে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন।চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হয়েছিল এবং বর্তমানে তা প্রায় শেষের দিকে। তবে এখনও শাহরুখের অংশের কিছু শুটিং বাকি রয়েছে। সেই কাজ শেষ করতে আরও সাত থেকে আট দিন সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে, এই মাসের মধ্যেই তাঁর অংশের শুটিং সম্পূর্ণ হবে। যদিও ছবির নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।শাহরুখ খান ছাড়াও ছবিতে আরও একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বিজয় সেতুপতি-কে। এর আগে আবার শোনা গিয়েছিল, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী এবং বিদ্যা বালান। পাশাপাশি ছবিতে একটি আইটেম ডান্সে দেখা যেতে পারে নোরা ফতেহি-কে বলেও গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন: প্রবীর-পোদ্দার ফিরছে’, অনির্বাণকে পাশে নিয়ে ঘোষণায় প্রসেনজিৎ!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d