Thursday, June 11, 2026
HomeBig news২০২৭ ক্রিকেট বিশ্বকাপ কবে শুরু? ফাইনাল কবে? ফিরছে ২৪ বছর আগের নিয়ম?
ICC ODI World Cup 2027

২০২৭ ক্রিকেট বিশ্বকাপ কবে শুরু? ফাইনাল কবে? ফিরছে ২৪ বছর আগের নিয়ম?

একদিনের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে এসে গেল মেগা-আপডেট! না দেখলেই মিস

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেলেও ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপের জন্য। বিশেষ করে ভারতের ক্রিকেটভক্তদের কাছে ২০২৭-এর ওডিআই বিশ্বকাপ (ICC ODI World Cup 2027) বেশ গুরুত্বপূর্ণ। ২০২৩-এ যে সুযোগ একটুর জন্য হাতছাড়া হয়েছিল, এবার তা পুষিয়ে নেওয়ার পালা। এই অপেক্ষার প্রহরে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসে গেল বড় খবর। এবার সামনে এল ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ (ODI World Cup 2027 Fixture)। সেই সঙ্গে ক্রিকেটের এক পুরানো নিয়ম ফেরানোর বিষয়েও এসেছে বড়সড় আপডেট।

আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে তিন দেশ- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। জানা গিয়েছে, আগামী বছরের ৪ অক্টোবর পর্দা উঠবে মেগা টুর্নামেন্টের, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। অর্থাৎ প্রায় দেড় মাস ধরে চলবে ক্রিকেটের এই বিশ্বযুদ্ধ। একাধিক ক্রীড়া সংবাদ সংস্থার দাবি, গত মে মাসে আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি-র (ICC) বৈঠকে বিশ্বকাপের দিনক্ষণে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ে এডিনবার্গে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই সূচির আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫৪ ম্যাচের এই বিশ্বকাপের সিংহভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। সূত্রের খবর, মোট ৪১টি ম্যাচ আয়োজন করবে দেশটি। অন্যদিকে জিম্বাবোয়েতে আট থেকে ১০টি ম্যাচ এবং নামিবিয়ায় তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে ফিরছে ‘দ্রাবিড় সভ্যতা’? জাতীয় দলে ডাক পেলেন রাহুলপুত্র অন্বয় দ্রাবিড়

আসন্ন একদিনের বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী, সাতটি করে দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল পৌঁছে যাবে সুপার সিক্স পর্বে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে নামিবিয়া এখনও বাছাইপর্বের লড়াইয়ে রয়েছে।

এই বিশ্বকাপের বিশেষ গুরুত্বও রয়েছে। কারণ, এটি হবে ২০২৭-২০৩১ মেয়াদের এফটিপি-র অধীনে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। এদিকে, বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি আইসিসির সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। চলতি বছরের শেষ দিকে হংকংয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে নতুন এফটিপি চূড়ান্ত করা হবে। সব মিলিয়ে, ২০২৭ সালের বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। আফ্রিকার মাটিতে ফের বিশ্ব ক্রিকেটের মহারণ দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d