HomeScrollদলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র
Babul Supriyo

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

'আমি যেখানে আছি, সেখানেই...' চাঞ্চল্যকর পোস্ট বাবুলের

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ। তৃণমূলের একাধিক সাংসদ বিজেপি-নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মেলাতে পারেন। দল ছাড়ার জল্পনার মধ্যেই নতুন করে চর্চায় উঠে এলেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তাঁর একটি দীর্ঘ ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

এই অস্থির পরিস্থিতিতে বাবুল সুপ্রিম স্পষ্ট জানান, তিনি কোন শিবিরে যাচ্ছেন তা নিয়ে সংবাদমাধ্যমের ঘন ঘন ফোন পেয়ে তিনি ক্লান্ত। যাবতীয় জল্পনায় জল ঢেলে তিনি লেখেন, “আমি যেখানে আছি, সেখানেই আছি, আমার দল এবং নেতার সঙ্গেই!” একই সঙ্গে তৃণমূলের এতদিনের অবস্থান থেকে সম্পূর্ণ উল্টো সুরে হেঁটে বিজেপির এই বিপুল জয়কে অকপটে স্বীকার করে নিয়েছেন বাবুল, যা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা ‘নির্বাচনে কারচুপি’র দোহাই দিয়ে মানতে চাননি।পাশাপাশি রাজ্যের নতুন সরকারের সঙ্গে সমন্বয় রেখে নিজের সাংসদ তহবিলের অর্থ ব্যবহার করে এলাকার উন্নয়নে কাজ করার কথাও জানান।

আরও পড়ুন: ‘মুখ ঢেকে কেন বেরোচ্ছেন?’ মাস্ক-ঢাকা সায়নীকে বেনজির কটাক্ষ কুণালের

[youtube-feed feed=1]
Read More

Latest News