Sunday, July 12, 2026
HomeScrollএবছর কখন পড়েছে জামাইষষ্ঠীর তিথি?
Jamai Sasthi 2026

এবছর কখন পড়েছে জামাইষষ্ঠীর তিথি?

জেনে নিন বাঙালির ‘জামাই আদর’-এর ইতিহাস

ওয়েব ডেস্ক: বারো মাসে তেরো পার্বণের বাঙালি সংস্কৃতিতে ‘জামাইষষ্ঠী’ (Jamai Sasthi 2026) এক বিশেষ উৎসব। শাশুড়ির হাতে জামাই বরণ, পাতে ইলিশ-খাসির মাংস, সঙ্গে আম-কাঁঠালের গন্ধে ভরা দুপুর এই ঐতিহ্য আজও সমান জনপ্রিয়। জামাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় মা ষষ্ঠীর আরাধনার মধ্য দিয়েই পালিত হয় এই উৎসব (Brief History of Jamai Sasthi)।

কবে জামাইষষ্ঠী?

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে জামাইষষ্ঠী পালিত হবে ২০ জুন, শনিবার। যদিও এই উৎসব সাধারণত জ্যৈষ্ঠ মাসে হয়, এবার তিথির কারণে দিনটি পড়েছে আষাঢ় মাসের শুরুতে।

ষষ্ঠী তিথি শুরু: ১৯ জুন, রাত ১০টা ১৬ মিনিট
ষষ্ঠী তিথি শেষ: ২০ জুন, রাত ৮টা ৫৭ মিনিট

আরও পড়ুন: উইকেন্ডে দিঘা নয়, ঘুরে আসুন এই ‘গোপন স্বর্গে’!

কী কী নিয়ম মানা হয়?

জামাইষষ্ঠীর সকালে বহু শাশুড়ি উপবাস রেখে মা ষষ্ঠীর পুজো করেন। তারপর নিয়ম মেনে জামাইকে ধান, দুর্বা, তালের পাখা ও বাঁশের করুল দিয়ে আশীর্বাদ করা হয়। নতুন পোশাক, মিষ্টি ও উপহার দিয়ে চলে জামাই বরণ।

এই উৎসবের অন্যতম আকর্ষণ অবশ্যই ভুরিভোজ। পাতে থাকে ইলিশ মাছ, চিংড়ি, খাসির মাংস, নানা রকম ভাজাভুজি, চাটনি, পায়েস-সহ একাধিক পদ। পাশাপাশি আম, কাঁঠাল, লিচু, জামরুলের মতো মরশুমি ফলেও সাজে বরণডালা।

কেন পালিত হয় জামাইষষ্ঠী?

লোককথা অনুযায়ী, একসময় কন্যা সন্তান মা না হওয়া পর্যন্ত মেয়ের বাড়িতে যেতেন না বাবা-মা। সেই প্রথার মধ্যেই বিশেষ দিনে জামাইকে নিমন্ত্রণ করে মেয়ের সঙ্গে দেখা করার রীতি চালু হয়। ধীরে ধীরে তা-ই ‘জামাইষষ্ঠী’ উৎসবের রূপ নেয়।

বর্তমানে সময় বদলেছে। অনেকেই বাড়ির রান্নার বদলে রেস্তরাঁর বিশেষ ‘জামাইষষ্ঠী থালি’-র উপর ভরসা রাখছেন। তবে উৎসবের আবেগ আজও একই। বাঙালির পারিবারিক সম্পর্ক, আদর-আপ্যায়ন আর ভূরিভোজের এক অনন্য উদযাপনই জামাইষষ্ঠী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto