Tuesday, July 21, 2026
HomeScrollজীবনকৃষ্ণর বাড়িতে সিআইডি হানা! ‘সাতকড়ি’ ভবনে জোরদার তল্লাশি তদন্তকারী সংস্থার
Jiban Krishna Saha

জীবনকৃষ্ণর বাড়িতে সিআইডি হানা! ‘সাতকড়ি’ ভবনে জোরদার তল্লাশি তদন্তকারী সংস্থার

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার নাম সামনে আসার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই

[h_news]

মুর্শিদাবাদ: এবার বড়ঞার প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বাড়িতে পৌঁছল সিআইডি (CID)। বৃহস্পতিবার বিকেলে বড়ঞা থানার আন্দি গ্রামে অবস্থিত তাঁর বাসভবন ‘সাতকড়ি’ ভবনে তদন্তকারী সংস্থার একটি দল যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন জীবনকৃষ্ণ সাহা। বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁর বাড়িতে সিআইডির উপস্থিতি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার নাম সামনে আসার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তদন্ত চলাকালীন প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে তিনি নিজের মোবাইল ফোন বাড়ির পিছনের পুকুরে ছুড়ে ফেলেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে সেই মোবাইল উদ্ধার করে তদন্তকারীরা।

আরও পড়ুন: ফের তোলাবাজির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

সিবিআইয়ের অভিযোগ ছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিজের এলাকার বহু চাকরিপ্রার্থীর জন্য সুপারিশ করেছিলেন জীবনকৃষ্ণ সাহা। অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তদন্তকারীদের দাবি, তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথি ও তথ্যপ্রমাণ সেই অভিযোগকে আরও জোরালো করে।

পরবর্তীতে ২০২৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলায় জামিন পান জীবনকৃষ্ণ সাহা। তবে তাঁর আইনি জটিলতা সেখানেই শেষ হয়নি। ২০২৫ সালের অগাস্ট মাসে অর্থ পাচার সংক্রান্ত তদন্তে তাঁকে গ্রেফতার করে ইডি। এরপর থেকেই তিনি জেলবন্দি রয়েছেন। এই আবহে বৃহস্পতিবার তাঁর আন্দির বাড়িতে সিআইডির তল্লাশি নতুন করে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও সিআইডির এই অভিযানের উদ্দেশ্য বা কী কারণে তারা সেখানে পৌঁছেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot