Tuesday, July 21, 2026
HomeScrollমমতার পাশেই থাকছেন শত্রুঘ্ন সিনহা! ‘বিদ্রোহী’ জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা তৃণমূল সাংসদের
Shatrughan Sinha

মমতার পাশেই থাকছেন শত্রুঘ্ন সিনহা! ‘বিদ্রোহী’ জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা তৃণমূল সাংসদের

মোদিকে শুভেচ্ছা জানিয়ে পোস্টের পরেই নয়া মন্তব্য তৃণমূল সাংসদের, কী বললেন তিনি? দেখুন বড় খবর

[h_news]

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন আসানসোলের তৃণমূল (TMC) সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা (Shatrughan Sinha)। সেই পোস্ট ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল নানা জল্পনা। তৃণমূল কংগ্রেসের তথাকথিত ‘বিদ্রোহী’ শিবিরের সঙ্গে কি তিনি যোগাযোগ রাখছেন? দলবদলের কোনও সম্ভাবনা রয়েছে কি? এই সমস্ত প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল, তখনই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিক।

শত্রুঘ্ন সিন্‌হা পরিষ্কার ভাষায় জানিয়েছেন, তিনি কোনও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনও রাজনৈতিক পথে হাঁটারও পরিকল্পনা নেই। তাঁর কথায়, তাঁকে নিয়ে যেসব জল্পনা ছড়ানো হচ্ছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই। শত্রুঘ্ন সিন্‌হার দাবি, রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সেই কারণেই তিনি আজও দলনেত্রীর প্রতি কৃতজ্ঞ এবং দায়বদ্ধ। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই তিনি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও বিভ্রান্তির অবকাশ নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন।

আরও পড়ুন: রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েল মল্লিকের! দুঃসময়ে দলের হাত ছাড়ছেন রঞ্জিত-কন্যা!

একসময় বিজেপির (BJP) অন্যতম পরিচিত মুখ ছিলেন শত্রুঘ্ন সিন্‌হা। দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। তবে পরবর্তীতে দলের সঙ্গে মতপার্থক্যের জেরে বিজেপি ছাড়েন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অন্য দলের প্রার্থী হিসেবে লড়াই করলেও সাফল্য পাননি। পরে ২০২২ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। একই বছরে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন। পরবর্তী সাধারণ নির্বাচনেও আসানসোল থেকে জয় ধরে রাখতে সক্ষম হন তিনি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99