Thursday, June 11, 2026
HomeBig newsরাজ্যসভা থেকে ইস্তফা কোয়েল মল্লিকের! দুঃসময়ে দলের হাত ছাড়ছেন রঞ্জিত-কন্যা!
Koel Mallick

রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েল মল্লিকের! দুঃসময়ে দলের হাত ছাড়ছেন রঞ্জিত-কন্যা!

মাত্র দুই মাস আগেই তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কোয়েল মল্লিক

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের (TMC) সংসদীয় দলে ভাঙনের জল্পনার মধ্যেই রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ পদ থেকে ইস্তফা (Resignation) দিলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ কোয়েল মল্লিক (Koel Mallick)। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারাইকের ইস্তফার খবর সামনে এসেছিল। সেই আবহে কোয়েলের পদত্যাগ রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।

মাত্র দুই মাস আগেই তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কোয়েল মল্লিক। গত ৬ এপ্রিল তিনি সংসদের উচ্চকক্ষে শপথ নেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। শপথ গ্রহণের পর সোশ্যাল মিডিয়ায় কোয়েল লিখেছিলেন, বাংলার মানুষের সেবা করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত ও কৃতজ্ঞ। একই সঙ্গে দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

আরও পড়ুন: অদিতি মুন্সির পার্টি অফিসে মজুত বিপুল ত্রাণ সামগ্রী! পাশের কার্যালয়ে মিলল আরও ভয়ঙ্কর জিনিস

বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ কোয়েল মল্লিক বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময় তাঁকে তৃণমূলের প্রচার কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছিল। রাজনৈতিক মহলের মতে, এত অল্প সময়ের মধ্যে তাঁর সাংসদ পদ থেকে সরে দাঁড়ানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা। তবে কোয়েল মল্লিকের পদত্যাগের কারণ এখনও স্পষ্ট নয়। তিনি দল থেকেও দূরত্ব তৈরি করছেন কি না, সে বিষয়েও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এদিকে, তৃণমূলের বর্ষীয়ান নেতা ও রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও সম্প্রতি পদত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মতামত জানিয়ে আসছিলেন। ফলে তাঁর ইস্তফা নিয়েও রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে এসেছে। রাজ্যসভায় একের পর এক পদত্যাগের ঘটনায় তৃণমূলের সংসদীয় শক্তি ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সময়ে দলের একাধিক জনপ্রতিনিধি ও কাউন্সিলরের পদত্যাগের খবরও সামনে এসেছে। ফলে বিরোধীরা তৃণমূলের সাংগঠনিক সংকটের অভিযোগ তুলতে শুরু করেছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d