Tuesday, July 21, 2026
HomeScrollরাহুলের মৃত্যুর আসল কারণ কী? ওড়িশার পুলিশকে কড়া নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দফতর
Rahul Arunodoy Banerjee Death

রাহুলের মৃত্যুর আসল কারণ কী? ওড়িশার পুলিশকে কড়া নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দফতর

ঘটনার নেপথ্যে কোনও গাফিলতি বা দায়বদ্ধতা রয়েছে কি না তা নির্ধারণ করতে ওড়িশা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে

[h_news]

ওয়েব ডেস্ক: আউটডোর শুটিং চলাকালীন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর (Rahul Arunodoy Banerjee Death) ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে এবং ঘটনার নেপথ্যে কোনও গাফিলতি বা দায়বদ্ধতা রয়েছে কি না তা নির্ধারণ করতে ওড়িশা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ওড়িশার বালেশ্বরে ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতেই অভিনেতার মৃত্যু হয়েছে বলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন: এবার কি মিঠুনের বায়োপিক? পরিচালকের পোস্টে বাড়ছে উত্তাপ

ঘটনার পরেই সরব হয় সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীর দফতরে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দেন। সেই অভিযোগে শুটিং সেটে চরম অব্যবস্থা, নিরাপত্তাহীনতা এবং দায়িত্বপ্রাপ্তদের গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রধানমন্ত্রীর দফতর ওড়িশা সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ পাঠিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর এবং রাজ্যের মুখ্যসচিবের কাছে সংশ্লিষ্ট নথি পাঠানো হয়েছে। পাশাপাশি বালেশ্বর জেলার পুলিশ সুপারের কাছেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ পৌঁছেছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্তভার একটি বিশেষ তদন্তকারী দলের (SIT) হাতে তুলে দেওয়া হতে পারে। শুটিং চলাকালীন নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, কোনও ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। এদিকে অভিযোগপত্রে টলিউডের পরিচিত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর নামও উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, এই ঘটনার জন্য প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং শুটিং পরিচালনার সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে দেখা উচিত। তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে ভবিষ্যতের জন্য ‘ব্ল্যাকলিস্ট’ করার দাবিও উঠেছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99