Wednesday, July 15, 2026
HomeScrollধেয়ে আসছে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় লাল সতর্কতা?
Kolkata Rain

ধেয়ে আসছে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় লাল সতর্কতা?

তিন জেলায় ভারী বর্ষণ, সঙ্গে ঝড়ের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

কলকাতা: আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় বজ্রপাতের সঙ্গে বৃষ্টির (Kolkata Rain) পূর্বাভাস দিন হাওয়া অফিস। সেই সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস। বাতাসের গতিবেগ পৌঁছতে পারে ৫০ কিলোমিটারে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাতত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। আগামী ২ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে (South Bengal Monsoon) ঢুকতে পারে বর্ষা।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্তও সক্রিয়। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। তিন জেলায় রয়েছে ভারী বর্ষণের পূ্র্বাভাস। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বৃহস্পতিবার ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: ‘ও থাকলে আমরা নেই’, ঔদ্ধত্যে চটে অভিষেকের মামলা ছাড়লেন কল্যাণ!

শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী সপ্তাহান্তে রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গে বর্ষার সক্রিয় প্রভাবে আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, রবিবারের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot