Friday, April 3, 2026
HomeBig newsআমেরিকার আঁতে ঘা! ভূপাতিত F-35, গ্রেফতার পাইলট! ফের ঘুম উড়বে ট্রাম্পের? দেখুন...
Middle East War

আমেরিকার আঁতে ঘা! ভূপাতিত F-35, গ্রেফতার পাইলট! ফের ঘুম উড়বে ট্রাম্পের? দেখুন বড় খবর

মধ্যপ্রাচ্যের মাটিতে মিশে গেল আমেরিকার ‘অহংকার’! এবার কী হবে?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধে (Middle East War) ফের ধাক্কা খেল আমেরিকা (USA)। মার্কিন সেনার ‘অহংকার’ বলে পরিচিত পঞ্চম প্রজন্মের ‘এফ-৩৫ লাইটেনিং-২’ (F-35 Lightening II) যুদ্ধবিমানকে ধ্বংস করল ইরান (Iran)। শুক্রবার ইরানি সেনার তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি-র (IRGC) দাবি, মার্কিন যুদ্ধবিমানটিকে (US Fighter Jet) শুধুমাত্র ভূপাতিতই করা হয়নি, ওই বিমানের পাইলটকেও গ্রেফতার (Pilot Arrested) করা হয়েছে। এর ফল যে সুদূরপ্রসারী হতে পারে, তা নিশ্চিতভাবে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার আইআরজিসি-র তরফে জানানো হয়, মধ্য ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। খাতাম আল-আনবিয়া সদর দফতরের এক মুখপাত্র ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে জানান যে, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই সময় পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম বলেও দাবি করা হয়েছিল।

আরও পড়ুন: পুতুলের শেষকৃত্যে মেতে উঠছে কচিকাঁচারা! চোখে জল এনে দেবে গাজার এই ভিডিও

এই ঘটনার পর মুম্বইয়ে অবস্থিত ইরানের দূতাবাসের পক্ষ থেকেও একটি ভিডিও প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হয়, এটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থার বড় সাফল্য এবং দ্বিতীয় এফ-৩৫ ধ্বংসের ঘটনাও ঘটেছে। বার্তায় ইরান নিজেদের ‘শক্তিশালী দেশ’ হিসেবে তুলে ধরে জানায়, তারা কোনও দেশের সামনে মাথা নত করে না।

যদিও পরে পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয়। ইরানের একাধিক সংবাদমাধ্যমের দাবি, বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট প্যারাশ্যুটে নামার চেষ্টা করেন। সেই সময়ই তাকে গ্রেফতার করে ইরানের সেনাবাহিনী। এমনকী, মার্কিন সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধারের জন্য অভিযান চালালেও, তা ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয়। যদিও এই বিষয়ে আইআরজিসি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানায়নি।

অন্যদিকে, গোটা ঘটনাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, ইরানের এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি এবং তাদের সমস্ত বিমান নিরাপদে রয়েছে। পাশাপাশি, অতীতেও ইরান এমন একাধিক ভুয়ো দাবি করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor