Wednesday, March 11, 2026
HomeScrollইউনুসের আমলে বেড়েছে ভারতীয় পণ্যের আমদানি! দেখুন রিপোর্ট

ইউনুসের আমলে বেড়েছে ভারতীয় পণ্যের আমদানি! দেখুন রিপোর্ট

ওয়েব ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক পালাবদলের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন দেখা গেলেও, বাণিজ্যের ক্ষেত্রে তার প্রভাব বিশেষভাবে পড়েনি। বরং, ভারতের (India) বাংলাদেশে রফতানির (Export) প্রবণতা উর্ধ্বমুখীই রয়েছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারির তুলনায় ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রতি ভারতের রফতানি বৃদ্ধি পেয়েছে ১৭.২৭ শতাংশ।

রিপোর্ট বলছে, গত মাসে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৯,৩৭৪ কোটি ৮০ লক্ষ টাকার পণ্য রফতানি হয়েছে। যেখানে ২০২৪ সালের জানুয়ারিতে ৭,৯৯৯ কোটি ৬৬ লক্ষ টাকার পণ্য রফতানি করেছিল ভারত। অর্থাৎ, গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে রফতানি। শুধু জানুয়ারি মাসই নয়, বিগত এপ্রিল থেকে জানুয়ারি, ১০ মাসে ভারতের বাংলাদেশে রফতানির হার ৬.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: “নৈরাজ্য চলছে…,” সেনাপ্রধানের মন্তব্যে তোলপাড় বাংলাদেশ!

২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-জানুয়ারি মেয়াদে বাংলাদেশে ভারতীয় রফতানি ছিল ৭৬,৭৯৬ কোটি ১৩ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে রফতানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮১,৮৯২ কোটি ৫৩ লক্ষ টাকা। ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের শীর্ষ রফতানি গন্তব্যগুলির মধ্যে বাংলাদেশ প্রথম পাঁচের মধ্যে ছিল। এতে বোঝা যাচ্ছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে।

বাংলাদেশের পাশাপাশি, আমেরিকা (৩৯.০২%), জাপান (৫৩.৫৩%), ব্রিটেন (১৪.৮৪%) ও নেপালেও (২০.৮৪%) ভারতের রফতানি বেড়েছে। অন্যদিকে, ইতালি (২৭.৯৭%), হংকং (৪০.২৮%), সিঙ্গাপুর (৫৩.৫৪%) ও ফ্রান্সে ভারতের রফতানি হ্রাস পেয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast