HomeScrollজ্বালানি সংকট! শ্রীলঙ্কায় ৩৮০০০ মেট্রিক টন তেল পাঠাল ভারত
Fuel crisis

জ্বালানি সংকট! শ্রীলঙ্কায় ৩৮০০০ মেট্রিক টন তেল পাঠাল ভারত

পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শ্রীলঙ্কা

ওয়েব ডেস্ক : ইরান (Iran) যুদ্ধে জ্বালানি সংকটের মুখে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ। ভারতের (India) প্রতিবেশী শ্রীলঙ্কাও (Srilanka) চরম সমস্যায় পড়েছে। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। শ্রীলঙ্কাকে ৩৮০০০ মেট্রিক টন জ্বালানি তেল (Oil) দিয়ে সাহায্য করল নয়াদিল্লি (New Delhi)। রবিবারই সেই তেল পৌঁছে গিয়েছে বলে খবর। এমনভাবে পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শ্রীলঙ্কা।

জানা গিয়েছে, শনিবার শ্রীলঙ্কার (Srilanka) প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। সেখানে তিনি জ্বালিনি সংকটের কথা জানিয়েছিলেন। সেই মতো ২০ হাজার মেট্রিক টন ডিজেল ও ১৮ হাজার মেট্রিক টন পেট্রোল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। রবিবার জ্বালানি ভর্তি জাহাজ পৌঁছে গিয়েছে প্রতিবেশী দেশে।

আরও খবর : ইস্টারের আগে ডাকাতি! ১২ টন কিটক্যাট উধাও

এই সাহায্যের জন্য শ্রীলঙ্কার বিরোধী দলনেতা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতকে (India)। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “জরুরি জ্বালানি সহায়তার জন্য আমরা ভারতকে ধন্যবাদ জানাই। যা আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের পরীক্ষা সংকটকালেই হয়, স্বস্তিতে নয়। যারা প্রয়োজনের মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের আমরা যেন ভুলে না যাই।”

তবে শুধু শ্রীলঙ্কা নয়, বাংলাদেশকেও (Bangladesh) সাহায্য করেছে ভারত। সূত্রের খবর, সে দেশে ৫০০০ লিটার ডিজেল পাঠানো হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৫০০০ মেট্রিক টনের বেশি ডিজেল পাঠানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, এপ্রিল মাসের মধ্যে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠাতে চাইছে নয়া দিল্লি। পাইপলাইনের মাধ্যমে এই তেল সরবরাহ করা হবে বলে খবর।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News