Monday, March 16, 2026
Homeওভারটাইম করছে আয়রন ডোম, তাও কি বাঁচবে ইজরায়েল?

ওভারটাইম করছে আয়রন ডোম, তাও কি বাঁচবে ইজরায়েল?

ওয়েব ডেস্ক: সপ্তম দিনে সপ্তসুরে চলছে ইজরায়েল-ইরান যুদ্ধ (Israel-Iran War)। ইতিমধ্যে বৃহস্পতিবার সকাল থেকে তেল আভিভে একের পর এক ব্যালেস্টিক মিসাইল হামলা (Ballistic Missile Attack) চালিয়েছে ইরান। এর জেরে ইজরায়েলের রাজধানীর একটা বিস্তীর্ণ এলাকা জ্বলছে। হামলা হয়েছে নেতানিয়াহুর দেশের একাধিক সামরিক ক্ষেত্রেও। পাশাপাশি, ইজরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালে গিয়েও আছড়ে পড়েছে ইরানি মিসাইল। আশঙ্কা করা হচ্ছে, অত্যাধুনিক ‘ফতেহ-৪’ এবং ‘সেজ্জিল-২’ মিসাইল দিয়ে ইজরায়েলে হামলা চালিয়েছে ইরানি সেনা।

এককথায় মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সপ্তম দিনে ব্যাপকভাবে হামলার ঝাঁঝ বাড়িয়েছে ইরান। এই অবস্থায় দাঁড়িয়ে কার্যত অসহায় অবস্থা হয়েছে ইজরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম ‘আয়রন ডোম’-এর (Iron Dome)। জানা গিয়েছে, রাজধানী তেল আভিভে যে আয়রন ডোম স্থাপিত রয়েছে, তা ইরানি ক্ষেপণাস্ত্র রুখতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। কারণ, পরপর অনেকগুলি মিসাইল আছড়ে পড়েছে তেল আভিভের বুকে।

আরও পড়ুন: সবচেয়ে আধুনিক মিসাইল অ্যাটাক ইরানের! ছারখার তেল আভিভ

প্রসঙ্গত, আয়রন ডোম হল একটি অ্যান্টি রকেট, অ্যান্টি মর্টার এবং অ্যান্টি আর্টিলারি ডিফেন্স সিটেম। এটি চার থেকে ৭০ কিলোমিটার অবধি আকাশপথের হামলা রুখে দিতে সক্ষম। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে রকেটের গতিপথ নির্ধারিত হয়। সেই মোতাবেক আয়রন ডোমে থাকা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শত্রুপক্ষের হামলা রুখে দেওয়া হয়।

এই আয়রন ডোম যৌথভাবে তৈরি করেছে ইজরায়েল এবং আমেরিকা। ২০০৭ সালে এই ডিফেন্স সিস্টেম তৈরির কাজ শুরু হয়। ২০০৮ এবং ২০০৯ সালে এর একাধিক পরীক্ষা চালানো হয়। ২০১১ সালের এপ্রিল মাসে প্রথমবারের জন্য আয়রন ডোম অ্যাক্টিভেট করে ইজরায়েল। এর আগে একাধিকবার সফলভাবে কাজ করলেও ইরানের একাধিক হামলা রুখতে সমর্থ হয়নি ইজরায়েলের এই অদৃশ্য বর্ম।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88