Thursday, April 30, 2026
Homeইরানের মিসাইল হানায় তছনছ ইজরায়েলের সবচেয়ে বড় হাসপাতাল

ইরানের মিসাইল হানায় তছনছ ইজরায়েলের সবচেয়ে বড় হাসপাতাল

ওয়েব ডেস্ক: ইজরায়েল-ইরান এর সংঘাত (Israel-Iran War) ক্রমেই মারাত্মক হয়ে উঠছে। বৃহস্পতিবার সকাল থেকেই হামলার ঝাঁঝ বাড়িয়েছে ইরানি সেনা। ইজরায়েলের হাসপাতাল এবং সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইজরায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ সি-৪আই) সদর দফতর, ইজরায়েলের বেয়ারশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে, এ দিন সকালেই ইরানের খোনদাব শহরে আরও একটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল।

পরোক্ষভাবে হলেও ইরান-ইজরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকাও। গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী সপ্তাহেই ইরান-ইজরায়েল সংঘাতের শেষ দেখে ছাড়বেন। কার্যত যুদ্ধের ‘ডেডলাইন’ দেন তিনি। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রতি ট্রাম্পের বার্তা—“গুড লাক।” এর মাঝেই আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ইরানের মাটি শক্ত করল রাশিয়া (Russia)। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) কন্ঠে সম্প্রতি শান্তির সুর শোনা গেলেও পারমাণবিক কর্মসূচিতে ইরানকেই সমর্থনের বার্তা দিলেন তিনি। তিনি স্পষ্ট জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচিতে রাশিয়া সাহায্য চালিয়ে যাবে।

আরও পড়ুন: ইরান যুদ্ধে সাহায্য চায়নি, চাইলে কী করবেন? জানিয়ে দিলেন পুতিন

বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাসপাতালের উপর এসে পড়ে। জেনেভা কনভেনশানের পরোয়া না করে ইজরায়েলের দক্ষিণ প্রান্তে বের-শেভা শহরে একটি হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। যদিও হাসপাতালের ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও অস্পষ্ট। এক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। বেশ কিছু ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়ে দৌড়ে পালাচ্ছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। এখন রোগীদের ওই হাসপাতালে না আসার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, হাসপাতালের পাশেই রয়েছে একটি সামরিক গোয়েন্দা দফতর। সেটিকেই নিশানা করেছিল তেহরান। ইজরায়েলের একাধিক স্থানে ইরান ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে খবর। ইজরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়। বিভিন্ন স্থানে কমপক্ষে ২৫ জন আহত হওয়ার খবর দেওয়া হয়েছে। তেল আভিভে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের নিউজ এজেন্সি জানিয়েছে, খোনদাব পারমাণবিক ইউনিটের ভারী জল গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল।

 দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188