Friday, April 3, 2026
HomeScrollবিদায়ী ভাষণেও ‘সেভেন সিস্টার্স’ প্রসঙ্গ টানলেন ইউনুস
Bangladesh

বিদায়ী ভাষণেও ‘সেভেন সিস্টার্স’ প্রসঙ্গ টানলেন ইউনুস

বিদায়বেলাতেও বিতর্ক জিইয়ে রাখলেন ইউনুস

ওয়েব ডেস্ক: শাসনকালেও একাধিকবার ভারতের উত্তরপূর্বাঞ্চল (Seven Sisters) নিয়ে মন্তব্য করেছেন মহম্মদ ইউনুস (Muhammed Yunus)। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে হয়েছে একাধিক বিতর্ক। এবার বিদায়ী ভাষণেও বিতর্ক জিইয়ে রাখলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মঙ্গলবার ফের উত্তরপূর্ব ভারত নিয়ে মন্তব্য করলেন ইউনুস।

এদিন ইউনুস বলেন, “খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়। এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার দরজা খুলে দিয়েছে। নেপাল, ভূটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে।’’ পাশাপাশি, উত্তরপূর্ব ভারতের সাত রাজ্য (সেভেন সিস্টার্‌স)-এর কথা টেনে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি।

আরও পড়ুন : দোকান ভাঙচুর, চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগে শো কজ তিন বিএনপি নেতা

উল্লেখ্য, ‘সেভেন সিস্টার্স’ নিয়ে এর আগেও জলঘোলা করেছেন পড়শি দেশের প্রাক্তন শাসক। বিতর্কের শুরু হয় গত বছর মার্চে। চিন সফরে গিয়ে বাংলাদেশে চিনা বিনিয়োগ টানতে উত্তরপূর্ব ভারতের প্রসঙ্গ টানেন তিনি। বাংলাদেশে বিনিয়োগের জন্য চিনকে অনুরোধ করেন ইউনুস। সেই সূত্রে দেশের ভৌগলিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সমুদ্রের (বঙ্গোপসাগর) একমাত্র অভিভাবক বাংলাদেশ।’’

তিনি আরও বলেন, ‘‘ভারতের পূর্ব দিকের সাত রাজ্যকে বলা হয় সেভেন সিস্টর্স। এগুলি স্থলভাগ দিয়ে ঘেরা। এদের কাছে সমুদ্র পথে পৌঁছোনোর কোনও পথ নেই।’’ ভৌগোলিক এই অবস্থানের কারণে বঙ্গোপসাগরে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত করার যে ‘বড় সুযোগ’ চিন পাবে, বলে জানান ইউনুস।

বাংলাদেশে চিনা বিনিয়োগ আনতে ইউনুস কেন ভারতের প্রসঙ্গ তুলে আনলেন? সে প্রশ্নও উঠেছিল সেই সময়। উত্তরপূর্বের রাজ্য অসমের বিজেপিশাসিত সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ওই মন্তব্যের তীব্র নিন্দা করেন।

যদিও, ইউনুসের এই বক্তব্য নিয়ে ভারত সরকার কোনও বিবৃতি দেয়নি। সূত্রের খবর, পরবর্তীতে তাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মলেনের পার্শ্ববৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় ইউনুসের। মোদি ‘বাক্‌সংযম’-এর পরামর্শ দেয় ঢাকাকে। ‘পরিবেশ কলুষিত করতে পারে এমন কথা’ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মোদি। তবে, বিতর্কের পরও ভারতের প্রসঙ্গ টানা থামাননি ইউনুস। গত বছরের মে মাসেও নেপালের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা বাংলাদেশ সফরে গিয়েছিলেন। ওই সফরে ইউনুস বলেন, ‘‘বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের সাতটি উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। আলাদা ভাবে নয়, একসঙ্গে কাজ করলেই আমরা আরও বেশি লাভবান হতে পারব।’’ এবার রাজত্বকালের শেষ ভাষণেও সেই উত্তরপূর্ব ভারত প্রসঙ্গে মন্তব্য করলেন তিনি।

 

 

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor