Monday, August 17, 2026
HomeScroll৯ মাসে ৬১ মহিলার যৌন নির্যাতন! দিল্লির যুবককে কড়া শাস্তি অস্ট্রেলিয়ায়
Australia

৯ মাসে ৬১ মহিলার যৌন নির্যাতন! দিল্লির যুবককে কড়া শাস্তি অস্ট্রেলিয়ায়

অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয়েছিল ৯৭টি মামলা

ওয়েব ডেস্ক : কোনও ডিগ্রি নেই। কিন্তু ম্যাসেজ থেরাপিস্টের কাজ করতেন। এর পাশাপাশি করতেন যৌন নির্যাতন। এমনই অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার এক ভারতীয়র (Indian) বিরুদ্ধে। অভিযোগ, তিনি গত ৯ মাসে ৬১ জন মহিলার উপর যৌন নির্যাতন করেছেন। যার কারণে দায়ের হয়েছে ৯৭টি মামলা। এর জন্য কঠিন শাস্তি (Punishment) হল অভিযুক্তের।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম সুমিত রাস্তোগি। ২০১১ সালে অস্ট্রেলিয়ায় (Australia) গিয়েছিলেন তিনি। অ্যাডিলেডে ম্যাসাজ থেরাপিস্টের কাজ শুরু করেছিলেন তিনি। তবে তদন্তে নেমে পুলিশ (Police) জানতে পারে, ম্যাসাজের কাজ করার কোনও প্রশিক্ষণ ছিল না সুমিতের। কিন্তু, ডিগ্রি ছাড়াই ১০ বছর ধরে এই কাজ করছিলেন তিনি। আর অভিযুক্তের বিরুদ্ধে ৬১ জন মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এর পরেই ২০২১ সালে গ্রেফতার (Arrest) করা হয় তাঁকে।

আরও খবর : ‘পাকিস্তান যদি ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যায়…,’ হুঁশিয়ারি দিয়ে কড়া বার্তা ভারতীয় সেনাপ্রধানের

সুমিতের বিরুদ্ধে মোট ৯৭টি অভিযোগ ছিল। এর মধ্যে ৫৫টি ছিল অশ্লীল ছবি তোলার। বাকি ছিল যৌন হেনস্থার। অভিযুক্তকে গ্রেফতারের পর চার বছর ধরে চলেছে বিচার প্রক্রিয়া। তবে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল। এক এক করে নির্যাতিতারা মুখ খুলতে শুরু করেছিলেন। সেই বিচার প্রক্রিয়ায় ওই ভারতীয়কে কড়া শাস্তি দেওয়া হল।

নির্যাতিতাদের বয়ান ও তথ্যপ্রমাণের ভিত্তিতে সুমিতকে ১৩ বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে যেহেতু অভিযুক্ত চার বছর কারাবাস করে ফেলেছে, তাই ২০৩৫ সালে অভিযুক্তের কারাবাস শেষ হয়ে যাবে। এর পরেই তাকে ভারতে প্রত্যার্পণ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor