Wednesday, July 1, 2026
HomeScroll‘পাকিস্তান যদি ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যায়…,’ হুঁশিয়ারি দিয়ে কড়া বার্তা ভারতীয় সেনাপ্রধানের
Operation Sindoor

‘পাকিস্তান যদি ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যায়…,’ হুঁশিয়ারি দিয়ে কড়া বার্তা ভারতীয় সেনাপ্রধানের

ফের ‘অপারেশন সিঁদুর’? সেনাপ্রধানের মন্তব্যে শুরু নয়া জল্পনা

ওয়েব ডেস্ক: ভারত বিরোধী সন্ত্রাসে মদত অব্যাহত থাকলে পাকিস্তানকে (Pakistan) ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে ফের কড়া বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান (Indian Army Chief) উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)। শনিবার দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইল্ড’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে সরাসরি সতর্ক করেন তিনি। একইসঙ্গে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) কথা উল্লেখ করেও পড়শি দেশকে হুঁশিয়ারি দেন দেশের সেনাপ্রধান।

এদিনের অনুষ্ঠানে সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে যদি আবার ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। তার উত্তরে জেনারেল দ্বিবেদী স্পষ্ট ভাষায় বলেন, “পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যকলাপ চালিয়ে যাওয়া অব্যাহত রাখে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।” সেনাপ্রধানের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রতিরক্ষা মহল।

আরও পড়ুন: জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি রবার্ট বঢরার

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ মে কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় রক্তাক্ত হয়েছিল গোটা দেশ। সেই হামলার পাল্টা জবাব হিসেবেই ভারতীয় সেনা শুরু করেছিল ‘অপারেশন সিঁদুর’। প্রায় ৮৮ ঘণ্টার ওই অভিযানে জঙ্গি ঘাঁটি ও সন্ত্রাসবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়েছিল বলে দাবি সেনার। এই ঘটনার বর্ষপূর্তি হয়েছে কয়েকদিন আগেই। তার পরেই ভারতীয় সেনাপ্রধানের এই হুঁশিয়ারি সামনে এল, যা পাকিস্তানকে চাপে রাখবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO