ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে সংঘাত (Middle East War) অব্যাহত। যুদ্ধবিরতির জন্য আমেরিকা ও ইরান- দুপক্ষ থেকেই কয়েকদফা শর্ত সামনে আনা হয়েছিল কয়েকদিন আগেই। কিন্তু সেগুলিকে কোনও তোয়াক্কা না করেই দু’পক্ষই ফের হামলার ঝাঁঝ বাড়িয়েছে। এর মাঝেই ইজরায়েলকে (Israel) বড় বার্তা দিল ইরান (Iran)। এবার একটি ক্ষেপণাস্ত্রে ইংরেজিতে ‘থ্যাঙ্ক ইউ পিপল অফ ইন্ডিয়া’ (Thank You People of India Written Missile) বা ‘ভারতের জনগণকে ধন্যবাদ’ লিখে সেটিকে ইজরায়েলের দিকে নিক্ষেপ করল ইরান।
এই ঘটনাকে ঘিরে যে ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে, তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবুও দাবি করা হচ্ছে, ইজরায়েলের দিকে নিক্ষেপ করা একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের এক সেনা নিজ হাতে এই বার্তা লিখেছেন, যা ‘বন্ধু’ দেশগুলোর প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, যে দেশগুলি ইরানের পাশে দাঁড়িয়েছে বা সহমর্মিতা জানিয়েছে, তাদের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করছে তেহরান। কারণ শুধু ভারত নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধন্যবাদ জানানোর তালিকায় স্পেন, জার্মানি ও পাকিস্তানকেও রেখেছে ইরান।
Gratitude from Iran’s Aerospace Force to the people of #Spain, #Pakistan, #India, and #Germany for their support and solidarity; especially during the 83rd wave of missile response to the U.S. and #Israel.#Iran#US#War pic.twitter.com/5QjqIBFiXj
— Consulate General of the I.R. Iran in Mumbai (@IRANinMumbai) March 27, 2026
আরও পড়ুন: দেশবাসীকে ‘র্যাপ’ উপহার বালেন্দ্রর! শপথ নেওয়ার আগে কী গাইলেন নেপালের প্রধানমন্ত্রী? দেখুন
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। এই হামলায় তেহরান সহ একাধিক অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সেনাঘাঁটি এবং ইজরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো শুরু করে ইরানি সেনা, যে সংঘাত আজ অবধি থামার কোনও নামই নেই।
দেখুন আরও খবর:







