Thursday, April 9, 2026
HomeScrollচীনের হিউম্যানয়েড রোবট দেখে অবাক গোটাবিশ্ব! এর বাজার কেমন?
China's humanoid robot

চীনের হিউম্যানয়েড রোবট দেখে অবাক গোটাবিশ্ব! এর বাজার কেমন?

বিশ্বজুড়ে হিউম্যানয়েড রোবটের চাহিদা হঠাৎই বেড়েছে!

ওয়েব ডেস্ক : চীনা (China) নববর্ষের ঝলমলে মঞ্চে আচমকাই হাজির হয়েছিল একদল ‘পারফর্মার’। সারি বেঁধে দাঁড়ানো, দর্শকদের নমস্কার, সবকিছুই ছিল নিখুঁত মানুষের মতো। তারপর শুরু হয় চোখ ধাঁধানো মার্শাল আর্ট কসরত। মুহূর্তে মঞ্চ যেন ঝড়ের গতিতে ভরে ওঠে। দর্শকরা মুগ্ধ, কিন্তু আসল চমক ছিল অন্য জায়গায়। সেটা হল, মঞ্চে যারা ছিল তারা মানুষ নয়, সম্পূর্ণ হিউম্যানয়েড রোবট (Humanoid robot)। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ঐতিহ্যবাহী স্প্রিং ফেস্টিভ্যাল অনুষ্ঠানে এই অভিনব প্রদর্শনীই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র। ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট জানিয়েছে, মানুষের মতো দেখতে ও চলাফেরা করা এই রোবট (Robot) প্রযুক্তিতে বর্তমানে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন।

পরিসংখ্যান বলছে, গত এক বছরে বিশ্বজুড়ে হিউম্যানয়েড রোবটের (Humanoid robot) চাহিদা হঠাৎই বেড়েছে। ২০২৪ সালে যেখানে বিক্রি হয়েছিল মাত্র কয়েক হাজার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ গুণ। ইউরোপ, আমেরিকা, জাপান, প্রায় সব উন্নত দেশেই এই প্রযুক্তির বাজার দ্রুত বিস্তৃত হচ্ছে। অন্যদিকে চীনে ইতিমধ্যেই গড়ে উঠেছে বিশাল রোবোটিক্স শিল্প (Robotics industry)। পূর্বাঞ্চলের শিল্পাঞ্চলগুলোতে শতাধিক সংস্থা শুধু হিউম্যানয়েড রোবট তৈরিতেই ব্যস্ত। কারণ এই শিল্পে বিপুল সরকারি বিনিয়োগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইলেকট্রিক গাড়ি শিল্পের প্রযুক্তিই রোবট তৈরিতে বড় সুবিধা এনে দিয়েছে। কারণ মোটর, সেন্সর, ব্যাটারি সব একই ধরনের।

আরও খবর : ভারতে কতজন ChatGPT ব্যবহার করেন? সংখ্যাটা জানলে চমকে উঠবেন

তবে বাজারের বাস্তব চিত্র এখনও পুরোপুরি পরিষ্কার নয়। অধিকাংশ রোবট কিনছে চীন (China) সরকারই, গবেষণা প্রতিষ্ঠান এবং বড় প্রযুক্তি সংস্থা। মূলত অটোমেশন, তথ্য সংগ্রহ ও পরীক্ষামূলক কাজে ব্যবহার হচ্ছে এগুলো। সাধারণ কর্মক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে তাদের দক্ষতা এখনও সীমিত বলেই মত বিশেষজ্ঞদের। অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে আশাও কম নয়।

বিনিয়োগ সংস্থা মর্গান স্ট্যানলির হিসেব অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে শতকোটি হিউম্যানয়েড রোবট (Humanoid robot) ব্যবহৃত হতে পারে। যদিও অনেকের আশঙ্কা, বাস্তব প্রয়োগ ও চাহিদা তৈরি না হলে এই বিপুল বিনিয়োগ একসময় প্রযুক্তি-বুদবুদে পরিণত হতে পারে। আলো ঝলমলে মঞ্চে রোবটের সেই নিখুঁত প্রদর্শনী তাই শুধু প্রযুক্তির প্রদর্শন নয়, বরং ভবিষ্যতের এক দৌড়ের ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। কিন্তু এর ভবিষ্যৎ কী? তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto