Friday, July 10, 2026
HomeScrollভারতকে ‘ফেভারিট’ মানতে নারাজ! মহারণের আগে কী হুঙ্কার দিলেন ডি কক?
India Vs South Africa

ভারতকে ‘ফেভারিট’ মানতে নারাজ! মহারণের আগে কী হুঙ্কার দিলেন ডি কক?

আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিজয়রথ থামাতে পারবে ভারত? কী বললেন প্রোটিয়া তারকা

ওয়েব ডেস্ক: সুপার সানডে’র মেগা ম্যাচে নামার আগেই ভারতকে হুঁশিয়ারি দিলেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক (Quinton de Kock)। টি-২০ ফরম্যাটের ক্রিকেটে (T20 Cricket) ‘ফেভারিট’ তকমায় যে তিনি বিশ্বাসী নন, তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকা (India Vs South Africa) দ্বৈরথের আগে সাংবাদিক বৈঠকে প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার স্পষ্ট জানিয়ে দেন যে, এই ফরম্যাটে যে কোনও দল যে কোনও দিনে ম্যাচের রং বদলে দিতে পারে।

সাক্ষাৎকারে ডি কক বলেন, “টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ধরণটাই এমন, এখানে কোনও দলকে ফেভারিট বলা যায় না। দু-তিন ওভারের মধ্যেই খেলার গতি পাল্টে যেতে পারে। কোনও ক্রিকেটারের ভালো পারফরম্যান্স মানেই যে তার দল জিতবে, এমন নিশ্চয়তা নেই।” তাঁর বক্তব্যে স্পষ্ট, ক্ষণিকের মোমেন্টাম ও ব্যক্তিগত ঝলকই টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যাক্টর।

আরও পড়ুন: কাগজে-কলমে এগিয়ে ভারত, মেগা-ম্যাচ জিতে পরিসংখ্যান বদলাতে পারবে দক্ষিণ আফ্রিকা?

ভারতের বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে চলেছে ভারত। উল্লেখযোগ্য বিষয় হল, প্রোটিয়া দল গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ এই মাঠেই খেলেছে এবং সবক’টিতেই জয় পেয়েছে তারা। কাজেই মাঠ ও পিচের কন্ডিশন সম্পর্কে সম্যক ধারণা রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। এ কথা স্বীকার করে ডি কক বলেন, “আমরা এখানে দিনের ও রাতের—দু’রকম ম্যাচই খেলেছি। পরিবেশ সম্পর্কে ধারণা আছে। আশা করি, নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারব।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888