Monday, August 10, 2026
HomeScroll‘গরীব হতে পারি, গদ্দার নই’! প্রতীক উরের দলবদলে ভাইরাল ‘পঞ্চায়েত’-এর বিনোদ
Pratik Ur Rahman

‘গরীব হতে পারি, গদ্দার নই’! প্রতীক উরের দলবদলে ভাইরাল ‘পঞ্চায়েত’-এর বিনোদ

বঙ্গ রাজনীতিতে কেন প্রাসঙ্গিক হয়ে উঠছে ‘পঞ্চায়েত’ ওয়েবসিরিজটি? দেখুন

ওয়েব ডেস্ক: প্রতীক উর রহমানের (Pratik Ur Rahman) দলবদল অনেককেই মনে করিয়ে দিয়েছে ‘পঞ্চায়েত’ (Panchayat) ওয়েবসিরিজের (Hindi Web Series) বিনোদকে। প্রধান জি’র বাড়িতে ডেকে জামাই আদর করে বিনোদকে শিবির বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাতে সম্মতি দেননি তিনি। উল্টে বলেছিলেন, “আমি গরীব হতে পারি, গদ্দার নই।” টাকা, যশ, প্রতিপত্তির প্রলোভনেও যে শিরদাঁড়া বিক্রি নেই, সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছিলেন বিনোদ (Vinod)। এর বিপরীত চিত্র হিসেবে অনেকেই প্রতীক উরকে দেখাচ্ছেন। সেই কারণে প্রাক্তন এই বাম নেতার দলবদলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে জনপ্রিয় সিরিজের এই দৃশ্যটি।

শনিবার আমতলায় তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে পতাকা গ্রহণ করেন প্রতীক উর রহমান। দীর্ঘদিনের বাম রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতার তৃণমূল কংগ্রেসে যোগদান রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যেহেতু প্রতীক উরের ফেলে আসা দিনগুলি জুড়ে রয়েছে সিপিআইএম-এর (CPIM) ছাত্র-যুব আন্দোলনের সঙ্গে এবং দলত্যাগের পর সিপিএমের অন্দরে ‘লবিবাজি’ ও সাংগঠনিক অসন্তোষের অভিযোগ তুলেছেন, তাই বামেদের একাংশ তাঁর বিরুদ্ধে ‘গদ্দারি’র অভিযোগ তুলছেন।

আরও পড়ুন: তৃণমূলে যোগদান করতেই প্রতীক উরকে বহিষ্কার করল সিপিআইএম

ঠিক এই কারণেই ‘পঞ্চায়েত’ সিরিজের বিনোদ চরিত্রটি প্রাসঙ্গিত হয়ে উঠেছে, সোশ্যাল মিডিয়ায় বিনোদের ‘হাম গরীব হ্যায়, গদ্দার নেহি’ সংলাপের ভিডিও ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বাস্তব রাজনীতির দলবদলের ঘটনাগুলিও অনেক সময় আদর্শ বনাম স্বার্থের দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে, সেই কারণে বাস্তবধর্মী এই সিরিজের সঙ্গে প্রতীক উরের দলবদলে মিলিয়ে দিচ্ছেন নেটাগরিকরা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor