Saturday, March 21, 2026
HomeScrollমস্কোয় ব্যাপক হামলা ইউক্রেনের

মস্কোয় ব্যাপক হামলা ইউক্রেনের

ওয়েব ডেস্ক: শান্তি আলোচনার জন্য রাশিয়া (Russia) ও ইউক্রেনকে (Ukraine) চাপ দিচ্ছে আমেরিকা। এমতাবস্থায় যুদ্ধের আঁচ আরও একদফা বাড়িয়ে দিল জেলেনেস্কির দেশ। রিপোর্ট বলছে, রাশিয়ার রাজধানী মস্কোয় (Moscow) ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ঘটনায় নিহত ১ ও গুরুতর জখম ৩। ২০২৫-এ রাশিয়ার বিরুদ্ধে এই প্রথম আগ্রাসী আক্রমণ। গভর্নর আন্দ্রেই ভরোবিওভ জানিয়েছেন, হামলায় ক্ষয়ক্ষতির কারণে এখনও পর্যন্ত ওই অঞ্চলের সাতটি অ্যাপার্টমেন্ট খালি করা হয়েছে।

মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে আসার কথা ছিল অর্গানাইজেশন অফ সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) সেক্রেটারি জেনারেলের। সেই সফরের ঠিক আগের মুহূর্তে ড্রোন হামলা চালানো হয়। মস্কোর মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাশিয়ার একটি বহুতলের ছাদে অল্প পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। একটি পার্কিং লটেও আগুন লেগেছে। হামলার জেরে রাশিয়ার রাজধানীর তিনটি বিমানবন্দরের ভেতরে ও বাইরে ফ্লাইট চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আপাতত, বিমান চলাচল স্থগিত। দোমোদেদোভো স্টেশনে দিয়ে চলাচলকারী ট্রেনগুলিও বন্ধ করে রাখা হয়েছে।

আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনের প্যাঁচে তিন বলি তারকা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৩৩৭টি ড্রোনকে প্রতিহত করেছে। যার মধ্যে মস্কোর আকাশে ৯১টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের তিন বছর পেরিয়েছে। যুদ্ধের অবসানের জন্য ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের সৌদি আরবে বৈঠক হওয়ার প্রস্তাব রয়েছে। তার ঠিক আগের মুহূর্তে মস্কোর উপর এই হামলা চালানো হয়।

ইতিপূর্বে, ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসে এক বৈঠকের সময় ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছিল। এরপর ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে যুক্তরাষ্ট্র। এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাশিয়ার উপর বড় আকারের ব্যাঙ্কিং নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে তাতেও সংঘাত থামছে না।

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay neked