HomeScrollভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা, মৃত বেড়ে ২৩৫
Venezuela

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা, মৃত বেড়ে ২৩৫

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে

ওয়েব ডেস্ক : মাত্র ৩৮ সেকেন্ডের ব্যবধানে পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) বিপর্যস্ত ভেনেজুয়েলা ( Venezuela)। সরকারি হিসাবে এখনও পর্যন্ত অন্তত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৪,৩০০-রও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারী বাহিনীর। ফলে মৃতের (Death) সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

ভেনেজুয়েলার ( Venezuela) স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো জানিয়েছেন, ভূমিকম্পের পর অন্তত ২০ বার আফটারশক অনুভূত হয়েছে। একের পর এক কম্পনে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সেনা, পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজ চালাচ্ছেন।

আরও খবর : বাংলাদেশিদের জন্য ফের পর্যটন ভিসা চালু করল ভারত! বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের

বুধবার সন্ধ্যায় প্রথম ভূমিকম্পটি (Earthquake) আঘাত হানে রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.২। প্রথম কম্পনের রেশ কাটার আগেই ৩৮ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বার কেঁপে ওঠে কারাকাস-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লা গুয়াইরা অঞ্চলে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, লা গুয়াইরায় অন্তত ১০০টিরও বেশি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৭০ হাজার পরিবার। বহু রাস্তা, সেতু ও বিদ্যুৎ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজেও সমস্যা তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আরও উদ্ধারকারী দল মোতায়েন করা হচ্ছে। বিপর্যয়ের পর আন্তর্জাতিক মহলও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভেনেজ়ুয়েলার জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ সহায়তার ঘোষণা করেছে আমেরিকা। রাষ্ট্রপুঞ্জও অতিরিক্ত ১৫ মিলিয়ন ডলারের জরুরি ত্রাণ তহবিল বরাদ্দ করেছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News