Thursday, July 16, 2026
HomeScrollঅপারেশন সিঁদুরে শহিদ ৬ বীরের নাম প্রথমবার প্রকাশ্যে আনল কেন্দ্র
Operation sindoor

অপারেশন সিঁদুরে শহিদ ৬ বীরের নাম প্রথমবার প্রকাশ্যে আনল কেন্দ্র

‘আর্মি ওয়ার মেমোরিয়াল’-এর সরকারি ওয়েবসাইটে তাঁদের নাম যুক্ত করা হয়েছে

ওয়েব ডেস্ক : অপারেশন ‘সিঁদুর’(Operation Sindoor)-এর বর্ষপূর্তি পেরোতেই প্রথমবার সেই অভিযানে শহিদ ভারতীয় সেনাকর্মীদের (Indian Soldiers) নাম প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত তাঁদের পরিচয় গোপন রাখা হলেও এবার সরকারি নথিতেই প্রকাশ করা হয়েছে ছয় বীর সেনার নাম ও পরিচয়। ইতিমধ্যেই ‘আর্মি ওয়ার মেমোরিয়াল’ (Army War Memorial)-এর সরকারি ওয়েবসাইটে তাঁদের নাম যুক্ত করা হয়েছে।

শহিদদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) পাঁচ সদস্য সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক এবং হাবিলদার সুনীল কুমার সিং। এছাড়াও ভারতীয় বায়ুসেনার সার্জেন্ট সুরেন্দ্র কুমারের নামও তালিকায় রয়েছে। ২০২৫ সালের শহিদ সেনাকর্মীদের জন্য তৈরি ৩-ডি ‘ওয়াল অব অনার’-এ তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও খবর : রামমন্দিরে রক্ষকই ভক্ষক! অনুদানের টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার ৮

উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Incident) জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র পর্যটকের মৃত্যু হয়। তদন্তে উঠে আসে, জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ছায়া সংগঠন টিআরএফ এই হামলার পিছনে ছিল। তারই জবাবে ৭ মে ভোরে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। সেই সময় জানা গিয়েছিল, পাকিস্তানের মোট ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। শতাধিক জঙ্গি নিহত হয়। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। সীমান্তবর্তী এলাকা এবং একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়। ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা আঘাতে পাকিস্তানের একাধিক বিমানঘাঁটিরও ক্ষতি করে।

প্রায় চার দিন ধরে চলা এই সংঘর্ষের পর শেষ পর্যন্ত সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে অপারেশন চলাকালীন শহিদ হন ছয় ভারতীয় সেনাকর্মী। এতদিন তাঁদের পরিচয় প্রকাশ না হলেও এবার কেন্দ্র সেই তথ্য সামনে আনল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot