HomeScrollসরলরেখায় ৬ গ্রহ! খালি চোখেই দেখা যাবে ‘প্ল্যানেটারি প্যারেড’! কবে, কোথায়, কীভাবে...
Planetary Parade

সরলরেখায় ৬ গ্রহ! খালি চোখেই দেখা যাবে ‘প্ল্যানেটারি প্যারেড’! কবে, কোথায়, কীভাবে দেখবেন?

ফেব্রুয়ারির এই দিন সূর্যাস্তের পর আকাশের এই দিকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য

ওয়েব ডেস্ক: স্কুলের পাঠ্যবইয়ে সৌরজগতের (Solar System) সব গ্রহগুলিকে এক সরলরেখায় দেখানো হলেও, বিশেষ কিছু ছাড়া তেমনটা হয় না। তবে এই ফেব্রুয়ারিতেই রয়েছে এমন এক মহাজাগতিক দিন, যখন সৌরজগতের ছ’টি গ্রহ এক সরলরেখায় থাকবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় ‘প্ল্যানেটারি প্যারেড’ (Planetary Parade) বা সারিবদ্ধ গ্রহ।

নাসা (NASA) সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এই ছ’টি গ্রহ সূর্যাস্তের পর আকাশের পশ্চিম দিকে দৃশ্যমান থাকবে। এর মধ্যে কয়েকটি গ্রহ খালি চোখেই দেখা যাবে। নাসার মতে, আগামী ২৮ ফেব্রুয়ারি এই প্ল্যানেটারি প্যারেড সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

আরও পড়ুন: মঙ্গলেও তৈরি হবে বিল্ডিং! বিশ্বকে চমকে দেবে শুভাংশুর এই গবেষণা

সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্তের কাছে শুক্রকে দেখা যাবে। তার ঠিক উপরে অল্প সময়ের জন্য দেখা মিলবে বুধের। দক্ষিণ-পশ্চিম আকাশে কিছুটা উঁচুতে থাকবে শনি। পূর্ব আকাশে উঁচুতে উজ্জ্বলভাবে দেখা যাবে বৃহস্পতি, যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হবে। ইউরেনাসকে দেখা যাবে বৃহস্পতি ও শনির মাঝামাঝি, প্লেইয়াডিস নক্ষত্রমণ্ডলের নিচে, তবে সেটি দেখতে দূরবিন প্রয়োজন হবে। শনির খুব কাছেই অবস্থান করবে নেপচুন, যাকে দেখতে টেলিস্কোপ ছাড়া সম্ভব নয়।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News