Saturday, March 7, 2026
HomeScrollবিদেশেও চালু হচ্ছে UPI, চুক্তি স্বাক্ষর করে বড় ঘোষণা করল NPCI
UPI In Japan

বিদেশেও চালু হচ্ছে UPI, চুক্তি স্বাক্ষর করে বড় ঘোষণা করল NPCI

UPI-এর মাধ্যমে মোবাইল থেকে সহজেই ‘ক্যাশলেস’ লেনদেন করা যায়

ওয়েব ডেস্ক: লকডাউনের সময় দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিল ‘ক্যাশলেস’ পেমেন্ট সিস্টেম ইউপিআই (UPI)। তবে ভারতের বাইরে বেশিরভাগ দেশে এই সুবিধা নেই। তবে এবার এই সমস্যার দিন শেষ হতে চলেছে। ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে (Digital Payment System) আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এবার জাপানে চালু হতে চলেছে এই পেমেন্ট সিস্টেম। এর ফলে জাপান (Japan) সফররত ভারতীয় পর্যটকরা নিজেদের পরিচিত ইউপিআই অ্যাপ ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারবেন।

মঙ্গলবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, তাদের আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL) জাপানের এনটিটি ডেটা (NTT Data Japan)-র সঙ্গে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে জাপানের বাজারে ইউপিআই লেনদেন ব্যবস্থা চালুর প্রস্তুতি শুরু হবে বলে জানানো হয়েছে এই সরকারি সংস্থার তরফে।

আরও পড়ুন: ভুয়ো কল, ফ্রড SMS-এ বিরক্ত? এই সরকারি অ্যাপেই মিলবে সমাধান

দুই দেশের এই চুক্তি অনুযায়ী, জাপানের এনটিটি ডেটা তাদের অধীনস্থ দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইউপিআই মাধ্যমে টাকা নেওয়ার ব্যবস্থা করবে। ফলে ভারতীয় পর্যটকরা সেখানে গিয়ে সহজেই কিউআর কোড স্ক্যান করে ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। উল্লেখ্য, জাপানের এনটিটি ডেটা জাপানের সবচেয়ে বড় কার্ড পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্ককে পরিচালনা করে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত সময়ে ২.০৮ লক্ষ ভারতীয় পর্যটক জাপান ভ্রমণ করেছেন, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি। বিশেষজ্ঞদের মতে, এই সময় জাপানে ইউপিআই চালু হলে ভারতীয় পর্যটকদের জন্য লেনদেন অনেকটাই সহজ হয়ে উঠবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ডিজিটাল পেমেন্ট মডেল আরও জনপ্রিয়তা পাবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80