Friday, March 20, 2026
HomeBig newsস্বাধীনতার যুদ্ধে ভারতের অবদান স্মরণ করিয়ে ইউনুসকে বার্তা মোদির

স্বাধীনতার যুদ্ধে ভারতের অবদান স্মরণ করিয়ে ইউনুসকে বার্তা মোদির

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতার যুদ্ধে (Liberation War) ভারতের অবদান স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে (Md Yunus) চিঠি লেখেন। ১৯৭১ সালের ২৬ মার্চ পূর্ব পাকিস্তান থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেছিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করেছিল ভারত। ঘটনাচক্রে ইউনুস সরকারের আমলে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা হচ্ছে। গত ৫ অগাস্ট ছাত্র-জনতার বিক্ষোভের জেরে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। হাসিনার দল আওয়ামি লিগের নেতা কর্মীদের প্রতি অত্যাচার বেড়েছে। ভারত বিরোধিতা বেড়েছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে। এখন বাংলাদেশের সঙ্গে ইউনুস সরকারেরও দূরত্ব বাড়তে শুরু করেছে। হাসিনাকে তাড়ানো ছাত্র নেতাদের সঙ্গে সেনার সম্পর্ক তলানিতে। ছাত্র নেতাদের বক্তব্য, ভারতের মদতে হাসিনার দল আওয়ামি লিগকে নতুন নামে প্রতিষ্ঠা করতে চাইছে সেনা। তবে সেনা তা অস্বীকার করেছে। এদিকে দেশে নিয়ন্ত্রণও বাড়াতে শুরু করেছে সেনা।

চিঠিতে কী লিখেছেন মোদি? বুধবার তিনি লেখেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্পিরিট আমাদের সম্পর্কের পথ প্রদর্শন করা আলো। বিভিন্ন ক্ষেত্রে যার বৃদ্ধি হয়েছে। যা আমাদের জনগণকে সুবিধা দিয়েছে। মোদি ইউনুসকে আরও লিখেছেন, এই অংশীদারিত্ব বাড়াতে আমরা দায়বদ্ধ। শান্তি, স্থিতাবস্থা ও উন্নয়নের জন্য উভয়ের আকাঙ্খা এটা করতে আমাদের তাড়না দেয়। যা উভয়ের সংবেদনশীলতা, আগ্রহের, উদ্বেগের ভিত্তি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির আর্থিক উপদেষ্টা হলেন প্রাক্তন ইডি প্রধান সঞ্জয় কুমার মিশ্র

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে বিবৃতি দিয়েছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহুবিধ। বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা রয়েছে। বহুধা সংযোগ, উন্নয়নের অংশীদারিত্ব, বিদ্যুত, শক্তি, শিক্ষা, ক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা, জনগণের সঙ্গে জনগণের আদান প্রদান হয়। ভারতের প্রতিবেশী প্রথম ও পুবে তাকাও নীতি, ‘সাগর ডক্ট্রিন, ইন্দো প্যাসিফিক ভিশনে’ও বাংলাদেশ মূল কেন্দ্রে রয়েছে। গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশের জন্য ভারতের সহযোগিতা বজায় থাকবে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay neked