Friday, March 27, 2026
HomeScrollএকদিনেই ৫৫০-র বেশি ফ্লাইট বাতিল, ২০ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা
Indigo Flights

একদিনেই ৫৫০-র বেশি ফ্লাইট বাতিল, ২০ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা

বড় বিপর্যয়ের মুখে দেশের বৃহত্তম এয়ারলাইন্স, ‘ইন্ডিগো’, যাত্রী ভোগান্তি চরমে

কলকাতা: বড় বিপর্যয়ের মুখে দেশের বৃহত্তম এয়ারলাইন্স, ‘ইন্ডিগো’ (IndiGo)। ২০ বছরের ইতিহাসে নজিরবিহীন রেকর্ড ইন্ডিগোর (Indigo Flights)। একদিনেই ৫৫০-র বেশি ফ্লাইট বাতিল (550 Indigo Flights Cancelled)! গত তিন দিন ধরে চলছে অচলাবস্থা। বৃহস্পতিবারও মোট ৫৫০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি। সংস্থার মতে, ক্রু রোস্টার (Crew Roaster) সমস্যা, প্রযুক্তিগত জটিলতা ও নতুন ডিউটি-নর্মস (New Duty Norms) মিলিয়ে অপারেশন গোটা দেশে বিপর্যস্ত। চলতি অব্যবস্থার জন্য বৃহস্পতিবার রাতে যাত্রীদের কাছে আরও একবার ক্ষমা চেয়েছে ইন্ডিগো। তবে যাত্রীদের ভোগান্তি কমেনি। ইন্ডিগোর যাত্রীদের অভিযোগ, যথাযথ খাবার এবং আশ্রয় ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তাঁরা।কোন সময়ে নির্দিষ্ট গন্তব্যের বিমান ছাড়বে, তা বিমানসংস্থার তরফে জানানো হচ্ছে না। দেশের বিভিন্ন বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের ব্যাগপত্র, স্যুটকেস জমা হচ্ছে। অনেক যাত্রীই কার্যত বাধ্য হয়ে টার্মিনালের মেঝেয় শুয়েই রাত কাটাচ্ছেন। অনেকে খাবার এবং পানীয় জল না-পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন।

ইন্ডিগো প্রতিদিন প্রায় ২ হাজার ৩০০ ফ্লাইট পরিচালনা করে এবং দীর্ঘদিন ধরে সময়ের ডেডলাইন (Time Bound) বজায় রাখাই তাদের পরিচয়। কিন্তু বৃহস্পতিবার এই হার নেমে আসে মাত্র ১৯.৭ শতাংশে।বৃহস্পতিবারও মোট ৫৫০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি। ২০ বছরের ইতিহাসে এটি একটি লজ্জারজনক ঘটনা। দিল্লি, মুম্বই, কলকাতা-সহ দেশের প্রধান প্রধান বিমানবন্দরগুলিতে আটকে পড়া যাত্রীদের ক্ষোভ এখন চরমে।পরিস্থিতি সামাল দিতে আগামী দু’তিন দিন আরও ফ্লাইট বাতিলের সম্ভাবনার কথা আগেই জানিয়ে দিয়েছে সংস্থা। সূত্রের খবর, শুধুমাত্র দিল্লি বিমানবন্দর থেকেই ১৭২টি ইন্ডিগোর ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া মুম্বইয়ে ১১৮টি, বেঙ্গালুরুতে ১০০টি, হায়দরাবাদে ৭৫টি, কলকাতায় ৩৫টি এবং চেন্নাইয়ে ২৬টি ইন্ডিগোর ফ্লাইট ওড়েনি।

আরও পড়ুন: ‘আপে দিল্লির মানুষের আস্থা ফিরছে’ ভোটে বিজেপির হারতেই বিস্ফোরক কেজরিওয়াল

ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় আসরে নেমেছে দেশের অসামরিক বিমান পরিবহণ সংস্থা। বিমানমমন্ত্রী রামমোহন নায়ডু সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁর মন্ত্রকের আধিকারিক এবং ইন্ডিগো কর্তাদের সঙ্গে কথা বলেন। ইন্ডিগোর তরফে কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়েছে যে, তাদের পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হোক। ইন্ডিগো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তারা সম্পূর্ণ স্থিতিশীল কার্যক্রমে ফিরে আসবে।  ইন্ডিগো সিইও (Indigo CEO) পিটার এলবার্স কর্মীদের জানিয়েছেন, ফের পরিষেবা সম্পূর্ণ সচল করা হবে ‘অত্যন্ত কঠিন’। সংস্থা সূত্রে খবর, ফেজ–২ চালু হওয়ার পরে বিশেষ করে রাতের অপারেশনেই অতিরিক্ত পাইলটের প্রয়োজনীয়তা বহুগুণ বেড়েছে, যেখানে স্লট কম ও ডিউটি-রুলস আরও কঠোর। এদিকে প্রযুক্তিগত সমস্যাও বাড়িয়েছে বিপদ। সংস্থার অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, প্রযুক্তিগত সমস্যাও রোস্টারিংয়ের ঘাটতি বাড়িয়েছে। এর ফলে পূর্বনির্ধারিত ফ্লাইট শিডিউল স্বাভাবিক রাখতে গিয়ে বারবার পরিবর্তন আনতে হচ্ছে।

দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto