Tuesday, March 3, 2026
HomeScroll২ হাজার কোটি টাকার দুর্নীতি! ২ আপ নেতাকে তলব ACB-র

২ হাজার কোটি টাকার দুর্নীতি! ২ আপ নেতাকে তলব ACB-র

ওয়েব ডেস্ক: ফের দুর্নীতির (Corruption) আতশকাচে আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতারা। এবার ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে জড়িত থাকার সন্দেহে আম দুই শীর্ষ আপ নেতাকে তলব করল দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা (ACB)। জানা গিয়েছে, দিল্লির সরকারি স্কুলে শ্রেণিকক্ষ নির্মাণ প্রকল্পে আর্থিক তছরূপের তদন্তে তাঁদের সমন পাঠানো হয়েছে। তদন্তকারীদের ডাকে সাড়া দিয়ে এই সপ্তাহেই হাজিরা দিতে হবে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) এবং প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে (Satyendar Jain)।

সূত্রের খবর, ৩০ এপ্রিল এই দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা রুজু হয়। অভিযোগ, দিল্লিতে প্রায় ১২,৭৪৮টি শ্রেণিকক্ষ ও স্কুল ভবন নির্মাণের নামে বিপুল পরিমাণ অর্থ নয়ছয় করা হয়েছে। শিক্ষামন্ত্রী হিসেবে সিসোদিয়া এবং পূর্ত দফতরের দায়িত্বে থাকা সত্যেন্দ্রের ভূমিকা নিয়েই মূলত সন্দেহ উঠেছে। জানা গিয়েছে, সত্যেন্দ্রকে ৬ জুন এবং সিসোদিয়াকে ৯ জুন এসিবি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: টাকা উদ্ধার: ইমপিচমেন্টের মুখোমুখি বিচারপতি যশবন্ত ভার্মা

তদন্তকারী সংস্থার দাবি, নির্মাণ প্রকল্পে আর্থিক অনিয়ম ও হিসাব বহির্ভূত অতিরিক্ত খরচ একাধিকভাবে প্রমাণিত। প্রকল্পে যুক্ত ৩৪ জন ঠিকাদারের অধিকাংশই আপ ঘনিষ্ঠ বলেও দাবি তদন্তকারীদের। নির্মাণকাজ শেষ হয়নি সময়মতো, বরং খরচ বেড়েছে প্রায় পাঁচ গুণ। বিজেপি নেতাদের একাংশ অভিযোগ করেছেন, ৩২৬ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হলেও নতুন করে কোনও দরপত্র ডাকা হয়নি।

প্রসঙ্গত, এর আগেও আবগারি দুর্নীতি মামলায় সিসোদিয়ার নাম উঠে এসেছিল। সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও রয়েছে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ। এবার শিক্ষা অবকাঠামো উন্নয়নের আড়ালে আরও একটি বড়সড় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেন এই দুই প্রভাবশালী আপ নেতা। শুধু তাঁরা নন, এই মামলায় এক অজ্ঞাতপরিচয় সরকারি আধিকারিক ও এক ঠিকাদারও যুক্ত থাকার অভিযোগ এনেছে এসিবি।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos