Sunday, June 21, 2026
Homeউত্তরপাড়ায় এক তরুনীকে রাসায়নিক তরল ছুঁড়ে মারার অভিযোগ

উত্তরপাড়ায় এক তরুনীকে রাসায়নিক তরল ছুঁড়ে মারার অভিযোগ

হুগলি: উত্তরপাড়ায় (Uttarpara) কাঁঠাল বাগান বাজার এলাকায় এক তরুনীর গায়ে রাসায়নিক জাতীয় তরল ছুঁড়ে মারার অভিযোগ। ঘটনায় এক অভিযুক্তকে বেধড়ক মারধর জনতার। অন্যদিকে, দু’জন নিরিহ কারখানার শ্রমিককেও ভুলবসত মারধরের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজনকে উত্তরপাড়া হাসপাতালে (Uttarpara Hospital) ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, দিন কয়েক আগেই উত্তরপাড়ায় ভর সন্ধ্যেবেলা টিউশন (Tuition) থেকে বাড়ি ফেরার সময়ে এক তরুনীর গায়ে পিছন থেকে রাসায়নিক জাতীয় তরল ছুঁড়ে মারা হয়। চ্যাট চ্যাটে ওই তরল তরুনীর চুলে লেগে যায়।

আরও পড়ুন: চাকরির লোভ দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

গতকাল মঙ্গলবার ফের রাত সাড়ে আটটা নাগাদ কাঁঠাল বাগান এলাকায় এক ছাত্রী তাঁর বন্ধুদের সঙ্গে যাওয়ার সময়ে তাঁকে একইভাবে তরল ছুঁড়ে মারা হয়। ঘটনায় এক অভিযুক্তকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। ঠিক সেই সময়েই টিটাগড় ওয়াগন কারখানার দুই শ্রমিক সেখান দিয়ে যাচ্ছিলেন। অভিযুক্তের সঙ্গী ভেবে তাঁদেরকেও মারধর করা হয় জানা গিয়েছে। তড়িঘড়ি দু’জনকে উত্তরপাড়া হাসপাতালে (Uttarpara Hospital) পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

এই ঘটনা ওই তরুণী উত্তরপাড়া থানায় (Uttarpara Police Station) অভিযোগ জানান। তরুণীর অভিযোগের ভিত্তিতে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাঁকে শ্রীরামপুর আদালতে (Serampore Court) পেশ করা হবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto