Tuesday, February 10, 2026
HomeScroll‘শাসকের বুটের তলায় পিষে যায়…' কবিতায় বিজেপিকে নিশানা অভিষেকের
Abhishek Banerjee

‘শাসকের বুটের তলায় পিষে যায়…’ কবিতায় বিজেপিকে নিশানা অভিষেকের

কবিতাতেই কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে তীব্র বার্তা দিয়েছেন তিনি

কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে চলা বিতর্কের মাঝেই এবার কবিতার ভাষায় সরব হলেন তৃণমূলের (TMC) সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজনৈতিক মঞ্চের পাশাপাশি কলমের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন একটি কবিতা— ‘আমি অস্বীকার করি’। সেই কবিতাতেই শাসকদলের বিরুদ্ধে তীব্র বার্তা দিয়েছেন তিনি।

কবিতার শুরুতেই তিনি লিখেছেন, “আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।” তাঁর কথায়, রাষ্ট্রের নামে মানুষের উপর চাপিয়ে দেওয়া অন্যায় ও আতঙ্কের রাজনীতির বিরুদ্ধেই এই লেখা। SIR প্রক্রিয়ার জেরে সাধারণ মানুষের দুর্ভোগ ও মৃত্যুর অভিযোগ তুলে কবিতায় তিনি উল্লেখ করেছেন, এ পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে— যা তাঁর ভাষায় “শুধু সংখ্যা নয়, রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার”।

আরও পড়ুন: আজ সুপ্রিমকোর্টে SIR মামলার শুনানি, শীর্ষ আদালতে ‘ভার্চুয়াল’ উপস্থিতি মমতার?

কবিতার বিভিন্ন লাইনে উঠে এসেছে পরিসংখ্যান বনাম মানবিকতার প্রশ্ন। তিনি লিখেছেন, “রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান / শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান।” এর আগে SIR–এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক কবিতা লিখেছিলেন। এবার সেই পথেই হাঁটলেন অভিষেক। রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি সৃষ্টিশীল ভাষাতেও যে লড়াই জারি— সেই বার্তাই স্পষ্ট।

Read More

Latest News

toto DEPOBOS DEPOBOS