HomeScrollকার গাফিলতিতে আরজি কর লিফট কাণ্ড? উঠে এল বড় আপডেট
RG Kar Hospital

কার গাফিলতিতে আরজি কর লিফট কাণ্ড? উঠে এল বড় আপডেট

লিফ্‌ট বিভ্রাটকাণ্ডে ইতিমধ্যেই কয়েক জনকে তলব করা হয়েছে

কলকাতা: ফের খবরের শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar Hospital)। হাসপাতাল লিফ্‌টে (Lift Accident) আটকে পড়ে ৪০ বছর বয়সি এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা। এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন তৃণমূল (TMC) বিধায়ক অতীন ঘোষ, যিনি ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যও।

শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে অতীন ঘোষ জানান, স্থানীয় স্তরে প্রশাসনিক গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, সোমবার রোগী কল্যাণ সমিতির জরুরি বৈঠক ডাকা হবে। প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। তাঁর কথায়, হাসপাতালে নজরদারির ঘাটতি স্পষ্ট এবং দায় এড়ানোর কোনও সুযোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

আরও পড়ুন: রাজ্যের পুলিশকর্তা এবং আমলাকে অপসারণ! কমিশনের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণের

পুলিশ সূত্রে খবর, লিফ্‌ট বিভ্রাটকাণ্ডে ইতিমধ্যেই কয়েক জনকে তলব করা হয়েছে। লিফ্‌টম্যানসহ নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। কলকাতা পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে যান ডিসি (উত্তর) দীনেশ কুমার।

জানা গিয়েছে, মৃত যুবক অরূপ বন্দ্যোপাধ্যায় দমদমের বাসিন্দা। তিনি তাঁর চার বছরের সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। অভিযোগ, পাঁচতলা থেকে নামার সময় লিফ্‌টটি আচমকা প্রবল ঝাঁকুনি দিয়ে নীচে নেমে যায় এবং দরজা দীর্ঘক্ষণ খোলা যায়নি। পরিবারের দাবি, দেড় থেকে দু’ঘণ্টা আটকে থাকার পর তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও অন্যান্য রোগীর আত্মীয়রা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News