HomeScrollইন্ডিগোর বিমানে হ্যান্ডব্যাগের উপরে আগুন, মাঝআকাশে আতঙ্ক! হায়দরাবাদে জরুরি অবতরণ
IndiGo Flight Power Bank Fire

ইন্ডিগোর বিমানে হ্যান্ডব্যাগের উপরে আগুন, মাঝআকাশে আতঙ্ক! হায়দরাবাদে জরুরি অবতরণ

দিল্লি থেকে চেন্নাইগামী বিমানে পাওয়ার ব্যাঙ্ক থেকে ধোঁয়া ও আগুন, দ্রুত পদক্ষেপে রক্ষা যাত্রীদের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইন্ডিগোর বিমানে (Indigo Plane) আগুন লাগাকে কেন্দ্র করে ছড়াল আতঙ্ক। রবিবার দিল্লি থেকে চেন্নাইগামী একটি বিমানের যাত্রীদের হ্যান্ড লাগেজ রাখার জায়গায় আগুন ধরে যায়। একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিমানটিকে হায়দরাবাদে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নিরাপদে অবতরণ করে বিমানটি। এই ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি।

বিমানের ভিতরে আগুন (Fire) লাগার একটি ভিডিয়োও সামনে এসেছে। এক যাত্রীর মোবাইলে রেকর্ড করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, আগুন নেভানোর চেষ্টা করছেন অন্য যাত্রীরা। কেউ কেউ নিজেদের ব্যাগ দিয়ে আগুনের শিখা চাপা দেওয়ার চেষ্টা করেন। পরে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও খবর :  চেন্নাইয়ে নয়া মেট্রো রুট উদ্বোধন মোদির

ইন্ডিগোর ৬ই ৬১১৫ নম্বরের বিমানটি ছিল এয়ারবাস এ৩২১-২৫১এন মডেলের। ১১ অক্টোবর দুপুর ১টা ১০ মিনিটে দিল্লি থেকে ছাড়ার কথা থাকলেও বিমানটি ওড়ে দুপুর ১টা ৩০ মিনিটে। চেন্নাইয়ে পৌঁছনোর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টে। কিন্তু মাঝপথে বিমানের ভিতরে ধোঁয়া দেখা যাওয়ায় সেটিকে হায়দরাবাদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্ডিগোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ১১ অক্টোবর দিল্লি থেকে চেন্নাইগামী ৬ই ৬১১৫ নম্বরের বিমানে এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক যন্ত্র থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বুঝে দ্রুত পদক্ষেপ করেন কেবিন ক্রুরা। নির্ধারিত নিরাপত্তাবিধি মেনেই পাইলটরা বিমানটিকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। যাত্রীদের চেন্নাই পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। এই অনভিপ্রেত ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা।

[youtube-feed feed=1]
Read More

Latest News