HomeScrollমমতার সাদা চেয়ার চলে গেল বিরোধী দলের ঘরে, নতুন কুর্সিতে বসবেন শুভেন্দু
Suvendu Adhikari

মমতার সাদা চেয়ার চলে গেল বিরোধী দলের ঘরে, নতুন কুর্সিতে বসবেন শুভেন্দু

চেয়ার থাকে, চেয়ারে বসার লোক বদলে যায়...

কলকাতা: কথায় বলে শাসকের চেয়ার থাকে, চেয়ারে বসার লোক বদলে যায়। পালাবদলের পর বদলেছেন কুর্সিতে বসা মানুষ। বিরোধী দলনেতার থেকে মুখ্যমন্ত্রী। বাংলায় নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার থেকে আপাতত বিধানসভা থেকে কাজ চালাবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর জন্য আসছে নতুন চেয়ার। বিধানসভায় যে চেয়ার এতদিন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই চেয়ারে বসতে নারাজ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! তাই বিধানসভায় কুর্সি বদল।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায়। আর সরকার বদলের সঙ্গে সঙ্গেই বদলে গেল বহু চেনা ছবি। শুক্রবার রাতে ধবধবে সাদা বিধানসভা ভবন সেজে উঠেছিল গেরুয়া আলোয়। বিকেলের পর থেকে বদল এসেছে আরও অনেক কিছুতেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যে চেয়ারে বসতেন, শুক্রবার রাতে সেই চেয়ার বিরোধীদের ঘরে চলে গিয়েছে। আপাতত তার স্থান যে ঘরে বিরোধী দলনেতা বসবেন। নতুন মুখ্যমন্ত্রীর ঘরে কুর্সি বদল।১৫ বছর বিধানসভায় যে চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন, শুভেন্দু সেই চেয়ারে বসছেন না। বসবেন অন্য চেয়ারে।

আরও পড়ুন: শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ কবে? দেখে নিন

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ঘর একই থাকলেও কাঠের তৈরি সাদা মখমল গদিওয়ালা আগেকার চেয়ারটিতে বসতে নারাজ নতুন মুখ্যমন্ত্রী। তাঁর জন্য আনা হচ্ছে নতুন চেয়ার। তাই বলে মমতার পছন্দের চেয়ারটি মোটেও বাতিলের খাতায় চলে যাচ্ছে না। সূত্রের খবর, সেই চেয়ারটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিরোধী দলের ঘরে, যেখানে এবার থেকে বসবেন তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, সিপিএম বিধায়করা। নিয়ম মেনে খুলে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে থাকা মুখ্যমন্ত্রীর নেমপ্লেটও। অন্যদিকে শুভেন্দু অধিকারী যেখানে বসবেন, সেই ঘরের বাইরে নেমপ্লেট বসেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News