HomeScrollএখন চালু করা গেল না শিশু দিবাসদন! মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court

এখন চালু করা গেল না শিশু দিবাসদন! মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

মঙ্গলবার মামলার পুনরায় শুনানি হওয়ার কথা আদালতে

ওয়েব ডেস্ক : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) শুরু হওয়ার কথা ছিল শিশু দিবাসদন বা বাচ্চাদের “ক্রেস” (Creche) (শিশুদের দেখাশোনা করার জায়গা) ব্যবস্থার। ৩০ দিনের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ৷ তা নিয়ে হাইকোর্টের তরফে প্রকাশ করা হয়েছিল একটি গাইডলাইনও। কিন্তু, সময় পেরিয়ে গেলেও শিশুদের দেখাশোনা করার জায়গা তৈরি করা গেল না। জানা গিয়েছে, প্রয়োজনীয় আসবাব এবং সামগ্রীর অভাবে চালু করা যাচ্ছে না ক্রেস। আর এ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। শুনানিতে রাজ্যকে দ্রুত প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। আগামী মঙ্গলবার মামলার পুনরায় শুনানি হওয়ার কথা আদালতে। রাজ্যের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সেদিনই জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর : “SIR-এর বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই করতে পারেন মমতা,” ধরনা মঞ্চে বড় মন্তব্য জয় গোস্বামীর

এই মামলায় হাইকোর্ট (High Court) প্রশাসনের এক আইনজীবী বলেন, ক্রেস চালু করতে একজন চিকিৎসক, দুজন নার্সের ব্যাবস্থা করলেও, আলমারি, কিছু আসবাব ও জলের পাত্রের ব্যাবস্থা এখনও করেনি রাজ্য। সেই কারণে চালু করা যাচ্ছেনা ক্রেস। এর পরেই এদিন হাইকোর্ট রাজ্যকে অবিলম্বে প্রয়োজনীয় সামগ্রীর ব্যাবস্থা করতে নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ২০২১ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ এই ক্রেস তৈরির ব্যাপারে গাইড লাইন তৈরি করে দিয়েছিল হাইকোর্ট প্রশাসনকে। কিন্তু কাজ প্রায় শেষের দিকে হলেও এখনও সেই ক্রেস পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News