Saturday, June 6, 2026
HomeScrollআঙুল কে/টে নিতাম', ধরনা মঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে বেনজির আ/ক্রমণ কল্যাণের
Kalyan Banerjee

আঙুল কে/টে নিতাম’, ধরনা মঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে বেনজির আ/ক্রমণ কল্যাণের

একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে প্রতিবাদ করেছেন, বললেন কল্যাণ

ওয়েব ডেস্ক : ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা। সেই প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে বহু মানুষের। বিচারাধীন রয়েছেন আরও অনেকে। তা নিয়ে পথে নামল তৃণমূল (TMC)। এদিন ধর্মতলার মেট্রো চ্যানেলের ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্বও। সেখান থেকে বিজেপি (BJP) নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

এদিন মঞ্চ থেকে কল্যাণ বলেন, গণতন্ত্র দাড়িয়ে আছে মানুষের জন্য। এই গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে নরেন্দ্র মোদি, অমিত শাহদের জন্য। ভারতবর্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে প্রতিবাদ করেছেন। গণতন্ত্র যাতে বিপন্ন না হয় তার জন্য লড়াই করে গিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যতদিন থাকবেন নয় মুখ্যমন্ত্রী, নয় প্রধানমন্ত্রী হয়ে বেঁচে থাকবেন বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ। নারী শক্তিকে সম্মান করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এর পর এসআইআর নিয়ে তিনি বলেন, আজ ভারত বর্ষের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। গণতান্ত্রিক অধিকার খর্ব করছে তারা। এই লড়াই একদিন ইতিহাস হয়ে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : নির্লজ্জ বিজেপি পার্টি, দালাল কমিশন, ধরনা মঞ্চ থেকে বিস্ফোরক মমতা

এদিন জ্ঞানেশ কুমারকেও (Gyanesh Kumar) কড়া ভাষায় আক্রমণ করলেন কল্যাণ। তিনি বলেন, “একা, কেবল একা। কোনও ব্র্যান্ড নিয়ে নয়, কোনও ন্যাশনাল পার্টির ব্র্যান্ড নিয়ে নয়। কেবল মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছেন, এত কর্মী তৈরি হয়েছেন। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনারের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কী দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছেন, আপনারা কল্পনা করতে পারবেন না। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছেন।”

তৃণমূল সাংসদ আরও বলেন, “আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম।” এখানেই থামেননি কল্যাণ। তিনি বলেন, “আপনি তো এক দেড় বছর এসেছে চিফ ইলেকশন কমিশনার হয়ে। আপনি তো এসেছেন অমিত শাহর দয়ায়। আপনি কোঅপারেটিভ সেক্রেটারি ছিলেন। কমিটিতে আমার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন, আপনার জ্ঞান কত আছে, আমার জানা আছে। আপনি কিচ্ছু জানেন না। আপনি একটা গোয়ার গোবিন্দ লোক!”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini