Monday, February 16, 2026
HomeScrollশাহের পর বঙ্গ সফরে দিল্লির মুখ্যমন্ত্রী? কবে, কোথায়, কী কর্মসূচি? দেখে নিন
Rekha Gupta

শাহের পর বঙ্গ সফরে দিল্লির মুখ্যমন্ত্রী? কবে, কোথায়, কী কর্মসূচি? দেখে নিন

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে তৎপরতা বাড়াচ্ছে বিজেপি

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচন (Assembly Election) যত এগিয়ে আসছে, ততই রাজ্যে তৎপরতা বাড়াচ্ছে বিজেপি (BJP)। দলকে আরও সংগঠিত করতে বাংলায় আসছেন দলের শীর্ষ নেতৃত্বরা। এবার কলকাতা সফরে দিল্লির মুখ্যমন্ত্রী (CM of Delhi)। জানা গিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি মহিলা মোর্চার এক বিশেষ কর্মসূচিতে যোগ দিতে রাজধানী থেকে শহরে আসছেন রেখা গুপ্তা (Rekha Gupta)।

কলকাতার মহিলা মোর্চা এবং সাধারণ মহিলাদের নিয়ে একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কর্মসূচিটি সাইন্স সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে মহিলাদের নিরাপত্তা ইস্যুতে বরাবরই সরব বিজেপি নেতৃত্ব। সেই প্রেক্ষিতেই বাংলার মহিলাদের নিয়ে এই সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্মেলন শেষে তিনি বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

আরও পড়ুন: নির্বাচনের আগে কংগ্রেস ছাড়লেন প্রবীণ নেতা! যোগ দেবেন BJP-তে? শুরু জল্পনা

শুধু দিল্লির মুখ্যমন্ত্রীই নন, চলতি সপ্তাহে বাংলায় আসার কথা বিজেপির আরও এক শীর্ষ নেতা নিতীন গড়করির (Nitin Gadkari)। এদিকে, রাজ্যে আবারও ‘শাহি সফর’-এর প্রস্তুতিও শুরু হয়েছে। বিজেপি সূত্রের খবর, বুধবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর গন্তব্য মায়াপুর। সেখানে ইসকন-এর মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে মায়াপুর থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে ফিরে সেখান থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন শাহ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot