HomeScroll‘আমাদের বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলকেই নিশানা দিলীপের
Dilip Ghosh

‘আমাদের বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলকেই নিশানা দিলীপের

রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, দলের বহু নেতা ‘মধুতে আসক্ত’ হয়ে পড়ছেন

কলকাতা: দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে এবার প্রকাশ্যেই কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, দলের বহু নেতা ‘মধুতে আসক্ত’ হয়ে পড়ছেন। সেই প্রবণতার উপর দল নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

দিলীপের কথায়, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। কিন্তু তোলাবাজির পুরনো সংস্কৃতি রাতারাতি বন্ধ হবে, এমনটা ভাবার কোনও কারণ নেই। তাঁর বক্তব্য, অভিযোগ পেলেই পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের অন্দরে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদের আচরণ নিয়েও আলোচনা চলছে।

আরও খবর : ঘরে বসেই ডিজিটাল জনগণনা, সেলফ এনুমারেশন কীভাবে করবেন? ধাপে ধাপে জেনে নিন

বক্তব্যে তিনি বলেন, ‘‘আমাদের বহু নেতা আছেন, যাঁরা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। দল বিষয়টি নজরে রেখেছে। যারা অতীতে সাধারণ মানুষকে সমস্যায় ফেলেছিল, তাদের সঙ্গে কেউ যেন ঘনিষ্ঠ না হয়ে পড়েন, সে বিষয়েও সতর্ক করা হচ্ছে।’’ ভোটে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশায় সমর্থন দিয়েছে, সেই বার্তা যেন দলীয় কর্মীরা ভুলে না যান বলেও মন্তব্য করেন তিনি।

এর আগেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও তোলাবাজির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। রাজারহাটে এক অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, এখনও পুরোপুরি এই প্রবণতা বন্ধ করা সম্ভব হয়নি। তাঁর কথায়, দলের মধ্যেও কিছু ‘সুপ্ত বাসনা’ সক্রিয় হয়েছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে রাজ্যে প্রকৃত উন্নয়ন এবং বিনিয়োগ টানা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্যের ধারাবাহিক মন্তব্যে স্পষ্ট, দলীয় ভাবমূর্তি রক্ষায় বিজেপি নেতৃত্ব তোলাবাজির অভিযোগকে হালকাভাবে নিতে চাইছে না। রাজনৈতিক মহলের মতে, সংগঠনের ভিত শক্ত রাখতে এবং জনসমর্থন ধরে রাখতেই দলীয় কর্মীদের উদ্দেশে এই কঠোর বার্তা দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News