Wednesday, August 12, 2026
HomeScrollঘরে বসেই ডিজিটাল জনগণনা, সেলফ এনুমারেশন কীভাবে করবেন? ধাপে ধাপে জেনে নিন
Cencus 2026

ঘরে বসেই ডিজিটাল জনগণনা, সেলফ এনুমারেশন কীভাবে করবেন? ধাপে ধাপে জেনে নিন

১৫ অগস্ট পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণের সুযোগ। কীভাবে আবেদন করবেন এবং কী কী তথ্য লাগবে, এক নজরে দেখে নিন।

ওয়েব ডেস্ক : বাংলায় শুরু হয়েছে ডিজিটাল জনগণনার (Cencus 2026) প্রথম ধাপ। এবার নাগরিকেরা বাড়িতে বসেই অনলাইনে সেলফ এনুমারেশন (Self enumeration) করতে পারবেন। এই পর্ব চলবে আগামী ১৫ অগস্ট পর্যন্ত। এরপর সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। অনলাইনে আবেদন করার পুরো প্রক্রিয়াটি দেখে নিন।

কীভাবে করবেন?

• [https://se.census.gov.in](https://se.census.gov.in) ওয়েবসাইটে যান।
• নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করুন।
• ‘OK’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।

মোবাইল নম্বর নথিভুক্ত করার ধাপ

• পরিবারের প্রধানের নাম লিখুন।
• মোবাইল নম্বর দিন।
• ই-মেল আইডি দেওয়া বাধ্যতামূলক নয়, চাইলে দিতে পারেন।
• ক্যাপচা পূরণ করে মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করুন।

ভাষা নির্বাচন ও যাচাই

• পছন্দের ভাষা নির্বাচন করুন।
• আবার মোবাইলে আসা ওটিপি লিখুন।
• ‘Verify OTP’-এ ক্লিক করুন।

আরও খবর : সব মহিলার জন্য আর নয় বিনামূল্যে বাস সফর! আজ থেকে চালু ‘পিঙ্ক কার্ড’

ঠিকানা সংক্রান্ত তথ্য

• জেলা নির্বাচন করুন।
• পিনকোড লিখুন।
• এলাকার উল্লেখযোগ্য ল্যান্ডমার্কের নাম দিন।
• ম্যাপে লাল মার্কারের সাহায্যে সঠিক অবস্থান চিহ্নিত করুন।

বাড়ি সংক্রান্ত তথ্য

• বাড়ির বর্তমান অবস্থা সম্পর্কিত প্রশ্নগুলির উত্তর দিন।
• পরিবারের প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

ফর্ম জমা দেওয়ার আগে

• সমস্ত তথ্য ভালো করে মিলিয়ে নিন।
• ভুল থাকলে সংশোধন করুন।
• সব ঠিক থাকলে ‘Yes’ বা ‘হ্যাঁ’ নির্বাচন করে ফর্ম জমা দিন।

ফর্ম জমা দেওয়ার পরে

• একটি ১১ সংখ্যার ইউনিক SE ID পাবেন।
• এসএমএস এবং ই-মেলের মাধ্যমে সেই আইডি পাঠানো হবে।
• পরে গণনাকারী বাড়িতে এলে সেই SE ID দেখাতে হবে।

যা মাথায় রাখবেন

• পরিবারের প্রধানের নাম ও মোবাইল নম্বর অত্যন্ত সতর্কতার সঙ্গে লিখুন।
• একবার ফর্ম জমা হয়ে গেলে পরিবারের প্রধানের নাম আর পরিবর্তন করা যাবে না।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor