Monday, April 13, 2026
HomeScrollআগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন
Election Commission

আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন

তালিকায় নাম থাকবে সকলেরই, তবে কমিশন ভাগ করে দেবে ‘ক্যাটেগরি’

কলকাতা: আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা (SIR Final Voter List) প্রকাশ করবে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, এই তালিকা চূড়ান্ত নয়। কমিশন সূত্রে খবর, আপাতত ২৮ তারিখের তালিকায় সকলের নামই রাখা হবে। তবে কারা ‘যোগ্য’, কাদের নাম এখনও যাচাই করা যায়নি, তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে।

কমিশন সূত্রে খবর, এসআইআর ঘোষণার সময় পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ জন ভোটার ছিলেন। সেই তালিকা থেকে মৃত, অনুপস্থিত, নিখোঁজ মিলিয়ে ৫৮ লক্ষের বেশি নাম বাদ যায়। কমিশন সূত্রে খবর, ২৮ তারিখের তালিকায় নামগুলিকে ‘অ্যাপ্রুভড’ (Approved), ‘ডিলিটেড’ (Deleted) এবং ‘নিষ্পত্তি হয়নি’ (Under Adjudication), এই তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হবে। অর্থাৎ, যাঁদের নাম নিয়ে আইনি জটিলতা বা যাচাই প্রক্রিয়া চলছে, তাঁদের নাম একেবারে মুছে ফেলা হচ্ছে না। যাচাই প্রক্রিয়া চলা ব্যক্তিদের তাঁদের ‘নিষ্পত্তি হয়নি’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ শ্রেণিতে রাখা হবে।

আরও পড়ুন:

সূত্রের খবর, নতুন ভোটার হওয়ার জন্য যাঁরা ৬ নম্বর ফর্ম জমা দিয়েছিলেন, তাঁদের মধ্যে অনুমোদিত প্রায় ১ লক্ষ ২০ হাজার নাম সরাসরি ‘অ্যাপ্রুভড’ তালিকায় যুক্ত হচ্ছে। যে পুরনো নাম মোছা হয়েছে, সেগুলিতে ‘ডিলিটেড’ লেখা হবে। ৭ কোটি ৮ লক্ষের নামই প্রকাশ করা হবে। বিচারাধীন ৬০ লক্ষ মতো।’’ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যে বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করেছে কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের প্রধান বিচারপতি রাজ্য এবং কমিশনের আধিকারিকদের সঙ্গে শনিবার থেকে দফায় দফায় বৈঠক করছেন। বৃহস্পতিবারও আলোচনা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/